ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চীন সফরে আরাগচি, আলোচনায় মধ্যপ্রাচ্য যুদ্ধ ও হরমুজ প্রণালি পে স্কেলের গেজেট প্রকাশে আর কত দিন পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী দাম্পত্য কলহের জেরে স্বামীকে খুন করে পালালো স্ত্রী ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পের মন্তব্যে ফ্রান্স দলে ‘ফাটল’, ডেম্বেলের চোখে ‘বিশ্বাসঘাতকতা’ আওয়ামী লীগের ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড, সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক চাইলে ভারত হাসিনাকে ফেরত দিতে হবে: তথ্য উপদেষ্টা ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর আইসিসির জোড়া শাস্তির মুখে পাকিস্তান ব্রাজিল দলে নেইমার অধ্যায়ের সমাপ্তি নিশ্চিত করলেন আনচেলত্তি দেশীয় উৎপাদনের সংকট ও চড়া দামের কারণে বাড়ছে ভারত থেকে ইলিশ আমদানি

আলজেরিয়ায় বাস খাদে পড়ে প্রাণ গেলো ২৭ জনের, বহু হতাহতের শঙ্কা

আলজেরিয়ার বুমের্দেস প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩৯ জন আহত হয়েছেন।
  • আপলোড সময় : ১ আগস্ট ২০২৬, সকাল ৯:২৯ সময়
  • আপডেট সময় : ১ আগস্ট ২০২৬, সকাল ৯:২৯ সময়
আলজেরিয়ায় বাস খাদে পড়ে প্রাণ গেলো ২৭ জনের, বহু হতাহতের শঙ্কা

আলজেরিয়ার বুমের্দেস প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩৯ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সেদ্দিক আইত মেসাউদেনে হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সেতিফ শহর থেকে রাজধানী আলজিয়ার্সের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস গন্তব্যের প্রায় ৫০ কিলোমিটার আগে এল কারমা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে।


দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে দেশটির প্রধানমন্ত্রী সিফি ঘরিয়েব বুমের্দেস বিশ্ববিদ্যালয় হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন।


মর্মান্তিক এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুন। প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, সড়কে দায়িত্বহীনতা ও অবহেলার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্ত শেষে কাউকে ছাড় দেওয়া হবে না। তবে কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আলজেরিয়ার সিভিল প্রোটেকশন সংস্থা জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।


সূত্র: আলজাজিরা


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?