ঢাকা | |
সংবাদ শিরোনাম :

জুলাই আন্দোলনে ৭.৬২ মিমি গুলি ব্যবহার করেছে কারা, জানালেন উপদেষ্টা

জুলাই আন্দোলনে ৭ দশমিক ৬২ মিলিমিটার গুলি ব্যবহারের অভিযোগ নিয়ে চলমান বিতর্কের মধ্যে সরকারের তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা
  • আপলোড সময় : ২৯ জুলাই ২০২৬, দুপুর ১১:৫১ সময়
  • আপডেট সময় : ২৯ জুলাই ২০২৬, দুপুর ১১:৫১ সময়
জুলাই আন্দোলনে ৭.৬২ মিমি গুলি ব্যবহার করেছে কারা, জানালেন উপদেষ্টা

জুলাই আন্দোলনে ৭ দশমিক ৬২ মিলিমিটার গুলি ব্যবহারের অভিযোগ নিয়ে চলমান বিতর্কের মধ্যে সরকারের তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তার ভাষ্য, এই ধরনের গুলি শুধু স্নাইপার রাইফেল থেকেই ছোড়া হয়েছে—এমন দাবি সঠিক নয়। মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ পুলিশের কাছে দীর্ঘদিন ধরেই টাইপ–৫৬ রাইফেল ছিল, যা সাধারণভাবে ‘চীনা রাইফেল’ নামে পরিচিত। এই অস্ত্রে ৭ দশমিক ৬২ মিলিমিটার গুলি ব্যবহার করা হয়। তিনি বলেন, এটি মূলত সামরিক মানের অস্ত্র এবং এর কার্যকর পাল্লা অনেক বেশি। এমনকি লক্ষ্যভ্রষ্ট গুলিও দূরে অবস্থানরত মানুষের প্রাণহানির কারণ হতে পারে।


তিনি আরও দাবি করেন, পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের এই অস্ত্র ব্যবহার করে গুলি ছোড়ার ছবি ও ভিডিও রয়েছে। তাই ৭ দশমিক ৬২ মিলিমিটার গুলি কেবল অজ্ঞাত স্নাইপার ব্যবহার করেছে—এমন প্রচারণা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে কার গুলিতে কে নিহত হয়েছেন, তা নিশ্চিত করতে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।


রাষ্ট্রপতির দায়মুক্তি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, দায়িত্বে থাকা অবস্থায় রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম শুরু বা পরিচালনা করা যায় না। তবে দায়িত্ব শেষ হওয়ার পর তার বিরুদ্ধে ওঠা অভিযোগ আইন অনুযায়ী বিচারযোগ্য হতে পারে। তিনি স্পষ্ট করেন, এটি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ্য করে নয়; বরং সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ সম্পর্কিত একটি সাধারণ ব্যাখ্যা।


আদালতে বিভিন্ন আবেদন ও মামলার বিষয়ে তিনি বলেন, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করে এবং কোনো মামলার বিচারিক প্রক্রিয়া কীভাবে চলবে, সে সিদ্ধান্ত আদালতই নেয়। সরকার সবকিছু নিয়ন্ত্রণ করে—এমন ধারণা সঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।


জ্বালানি সংকট নিয়ে তিনি বলেন, বিদ্যমান শিল্পকারখানায় প্রয়োজনীয় গ্যাস সরবরাহ নিশ্চিত করতেই সরকার আপাতত নতুন শিল্পে গ্যাস সংযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে দেশীয় গ্যাস অনুসন্ধান, ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি বৃদ্ধি এবং সমুদ্রে নতুন গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এসব উদ্যোগের সুফল পেতে সময় লাগবে বলেও জানান তিনি।


এ ছাড়া ব্রিকসে বাংলাদেশের সদস্যপদ, বাজারে মাইক্রোপ্লাস্টিকযুক্ত টুথপেস্ট, সরকারি কর্মকর্তাদের অবসর, একটি আলোচিত অভিযোগের তদন্ত এবং জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নির্মিত জাদুঘরের উদ্বোধন নিয়েও সরকারের অবস্থান তুলে ধরেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নির্মিত জাদুঘরের উদ্বোধন আগামী ৫ আগস্ট করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিটি কলেজসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ কোটি টাকা লুটপাট, ১১১ শিক্ষক অবৈধ

সিটি কলেজসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ কোটি টাকা লুটপাট, ১১১ শিক্ষক অবৈধ