ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হরমুজ নিয়ে সৌদি-ওমানের সঙ্গে ইরানের বৈঠক সৌদি আরবে হামলার দাবি নাকচ করল ইরাকের সশস্ত্র বিদ্রোহীরা ‘তেলাপোকা’ আন্দোলনের সাফল্যে মোদি সরকারের সামনে নতুন চ্যালেঞ্জ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি আম্মার ও শিবির নেতাদের মারধরে আহত ২ শিক্ষার্থীকেই গ্রেপ্তার করল পুলিশ আওয়ামী লীগের মতো বিএনপিও ‘ভোট ইঞ্জিনিয়ারিংয়ের’ নীলনকশা করছে: হাসনাত আবদুল্লাহ ‘ভিনিসিয়ুসকে বিক্রি করে দেওয়া উচিত’ এভাবে চললে সবার আগে বাংলাদেশ হবে না, সবার আগে হবে বিএনপি: আখতার পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি আসি বলে কখনও আসবে না: হাসনাত আব্দুল্লাহ

সৌদি আরবে হামলার দাবি নাকচ করল ইরাকের সশস্ত্র বিদ্রোহীরা

সৌদি আরবের তেল স্থাপনাগুলোতে ড্রোন হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরাকভিত্তিক ইরান-ঘনিষ্ঠ সশস্ত্র জোট ইসলামিক রেজিস্ট্যান্স ইরাক। সংগঠনটির দাবি,
  • আপলোড সময় : ২৮ জুলাই ২০২৬, দুপুর ৩:৫৫ সময়
  • আপডেট সময় : ২৮ জুলাই ২০২৬, দুপুর ৩:৫৫ সময়
সৌদি আরবে হামলার দাবি নাকচ করল ইরাকের সশস্ত্র বিদ্রোহীরা

সৌদি আরবের তেল স্থাপনাগুলোতে ড্রোন হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরাকভিত্তিক ইরান-ঘনিষ্ঠ সশস্ত্র জোট ইসলামিক রেজিস্ট্যান্স ইরাক। সংগঠনটির দাবি, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।


এক বিবৃতিতে জোটটি জানায়, সৌদি আরব যে অভিযোগ তুলেছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাদের ভাষ্য, এ ধরনের অভিযোগ ইরাক ও দেশটির জনগণের প্রতি বৈরী মনোভাবেরই বহিঃপ্রকাশ। সংগঠনটি আরও দাবি করে, ইয়েমেন থেকে পরিচালিত হামলা প্রতিহত করতে ব্যর্থ হওয়ায় সৌদি আরব নিজেদের অবস্থান আড়াল করতেই তাদের বিরুদ্ধে অভিযোগ তুলছে। একই সঙ্গে তারা সতর্ক করে দিয়ে বলে, ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হলে তার কঠোর জবাব দেওয়া হবে।


এর আগে সৌদি আরব দাবি করেছিল, দেশটির তেল স্থাপনাগুলোতে চালানো ড্রোন হামলার পেছনে ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে। তবে সেই অভিযোগ সরাসরি অস্বীকার করে নতুন করে উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়েছে ইরাকভিত্তিক এই সশস্ত্র জোট। মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ও হুঁশিয়ারিতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে?

রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে?