ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ফিফার গোলকধাঁধায় এক ম্যাচ খেলেই জাতীয় দলের স্বপ্ন শেষ ইউরোপসেরা কিপারের সৌদি আরবের বিরুদ্ধে এপস্টিনকে কাবার গিলাফ উপহার দেওয়ার অভিযোগ সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি এমপির ভাতিজা পরিচয়ে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার, এমপি বললেন ‘আমার কোনো ভাতিজা নেই’ সন্তানদের স্নিগ্ধ ছোঁয়ায় পরীমণির জন্মদিনের প্রথম প্রহর নির্বাচনের আগেই ইরানে হামলার ইঙ্গিত ট্রাম্পের ১৫ নভেম্বর ‘অভিষেক’ ম্যাচে নামছেন ৪৬ বছরের রোনালদিনহো মধুতে এমন কী আছে, যা সহজে নষ্ট হতে দেয় না টঙ্গীতে শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসাশিক্ষক আটক, থানায় দুই পক্ষের মামলা বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানি ১, আহত অন্তত ১২

আমাদের কীসে ভালো, বিদেশিরা ঠিক করে দেবে না : নসরুল হামিদ

ঢাকা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নসরুল হামিদ বলেছেন, ভালো থাকতে হলে আমাদেরই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমাদের
  • আপলোড সময় : ২৬ ডিসেম্বর ২০২৩, সকাল ৮:৫ সময়
  • আপডেট সময় : ২৬ ডিসেম্বর ২০২৩, সকাল ৮:৫ সময়
আমাদের কীসে ভালো, বিদেশিরা ঠিক করে দেবে না : নসরুল হামিদ ছবি : সংগৃহীত
ঢাকা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নসরুল হামিদ বলেছেন, ভালো থাকতে হলে আমাদেরই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমাদের কীসে ভালো হবে সেটা বিদেশিরা ঠিক করে দেবে না। তাই সিদ্ধান্ত নিন এবং ৭ জানুয়ারি সকাল থেকে ভোটকেন্দ্র উপস্থিত থেকে ভোটাধিকার প্রয়োগ করুন।

জিনজিরা মডেল টাউনে সোমবার (২৫ ডিসেম্বর) নির্বাচনী সুধী সমাবেশের বক্তৃতায় তিনি এ কথা বলেন।

নসরুল হামিদ বলেন, বাংলাদেশ যেমন অনেক সমস্যার দেশ ঠিক তেমনি সম্ভাবনার দেশ। গত ১৫ বছরে আমাদের দেশ অনেক উন্নতি করেছে৷ সামনে আবারও বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারলে আরও উন্নতি করবে। এমন একটা সময় ছিল, বাংলাদেশকে কেউ চিনত না৷ এখন সবাই চেনে, সারা বিশ্ব এখন চেনে উন্নয়নের রোল মডেল হিসেবে। আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এলে বাংলাদেশ যেমন ভালো থাকবে, কেরানীগঞ্জবাসী আরও ভালো থাকবে৷

বিএনপি আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে দাবি করে তিনি বলেন, বিএনপির সময় বাংলাদেশ পরপর পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। ক্রিকেট-ফুটবলে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। দুর্নীতির বরপুত্র বেগম জিয়ার ছেলে তারেক রহমান এরপর মুচলেকা দিয়ে লন্ডন গেছে৷ আবার বলে আন্দোলন করবে। ২৮ তারিখ গেল, ১৫ তারিখ গেল–কত তারিখ গেল। তারিখের পর তারিখ চলে গেল, কিন্তু তাদের কোনো কথা বাস্তবায়ন হলো না।

ঢাকা-৩ আসনের নৌকার এ মাঝি বলেন, ৭ জানুয়ারি সকাল সকাল গিয়ে ভোট দেবেন। এই দেয়ার মানে আমরা সন্ত্রাসকে প্রশ্রয় দেব না। জামায়াত-বিএনপি জোটকে প্রশ্রয় দেব না। কারণ, তারা সন্ত্রাসী দল। ভোট দিয়ে আমরা তা প্রমাণ করব। শুধু কেরানীগঞ্জ না, সারা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। জ্বালাও-পোড়াও কেউ সমর্থন করে না। আমাদের ভালো থাকতে হলে আমাদেরই সিদ্ধান্ত নিতে হবে। আমাদের ভালো থাকা কখনও বিদেশিরা ঠিক করে দেবে না।

তাই ৭ জানুয়ারি ঘরে বসে না থেকে সকাল থেকে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান নসরুল হামিদ।

কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক ম.ই মামুন, জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকুর হোসেন সাকসহ স্থানীয় সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্যালন ডি’অরের বিশেষ ভোটে শীর্ষে রোনালদো, ধারে কাছেও নাই মেসি

ব্যালন ডি’অরের বিশেষ ভোটে শীর্ষে রোনালদো, ধারে কাছেও নাই মেসি