ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান অস্ত্র-সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান প্রেসিডেন্ট নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী ড. জাফর ইকবাল, ঢাবির সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, কয়েক লাখ টাকার লেনদেনের অভিযোগ প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড়, শেষ ৯০০ টিকিট আবারও বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, চলছে ৯ দিন ধরে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

অসহায়ত্বের সুযোগে দ্বিগুন ভাড়ায় চলছে সরকারি অ্যাম্বুলেন্স

জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি অ্যাম্বুলেন্স সেবাকে ঘিরে অনিয়মের অভিযোগ উঠেছে। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে প্রায় দ্বিগুণ
  • আপলোড সময় : ২৮ জুলাই ২০২৬, দুপুর ১০:২৮ সময়
  • আপডেট সময় : ২৮ জুলাই ২০২৬, দুপুর ১০:২৮ সময়
অসহায়ত্বের সুযোগে দ্বিগুন ভাড়ায় চলছে সরকারি অ্যাম্বুলেন্স

জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি অ্যাম্বুলেন্স সেবাকে ঘিরে অনিয়মের অভিযোগ উঠেছে। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে প্রায় দ্বিগুণ অর্থ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন রোগী ও তাদের স্বজনরা। জরুরি মুহূর্তে অসহায় রোগীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।


হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট তিনটি সরকারি অ্যাম্বুলেন্স থাকলেও একটি দীর্ঘদিন ধরে অচল। ফলে মাত্র দুটি অ্যাম্বুলেন্স দিয়েই প্রতিদিন কয়েকজন রোগীকে সেবা দেওয়া হচ্ছে। চিকিৎসক সংকটের কারণে অনেক রোগীকেই উন্নত চিকিৎসার জন্য জেলা শহর কিংবা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হওয়ায় এই সেবার ওপর নির্ভরশীলতা বেড়েছে।


সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিত ভাড়ায় ইসলামপুর থেকে জামালপুর জেনারেল হাসপাতালে যেতে ৭০০ টাকা লাগার কথা। কিন্তু স্থানীয়দের অভিযোগ, একই পথে রোগীদের কাছ থেকে ১ হাজার ৬০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এমনকি ভাড়া নিয়ে দরকষাকষি করলে অনেক সময় অ্যাম্বুলেন্স দিতে অনীহা প্রকাশ করা হয় বলেও অভিযোগ রয়েছে।


ভুক্তভোগীদের দাবি, জরুরি অবস্থার সুযোগ নিয়েই অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। পাশাপাশি কোনো কোনো ক্ষেত্রে অ্যাম্বুলেন্সে প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডারের মতো জরুরি চিকিৎসা সরঞ্জামও পাওয়া যায় না, যা রোগীদের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট অ্যাম্বুলেন্স চালক। অন্যদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানিয়েছেন, সরকারি নির্ধারিত ভাড়ার বাইরে অর্থ নেওয়ার কোনো সুযোগ নেই। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান