ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাসে স্নাইপার নিয়ে মন্তব্যকারী যুবকের ৭ দিনের রিমান্ড কুড়িয়ে পাওয়া ৮০ হাজার টাকা ফেরত দিতে মালিকের খোঁজে দুই বন্ধুর মাইকিং ডেঙ্গুতে একদিনে রেকর্ড রোগী হাসপাতালে, মৃত্যু ৭ বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন ৫০০ কোটি রুপি লেনদেনের অডিও ক্লিপ ভাইরাল, বিজেপি-শিবসেনার দ্বন্দ্ব চরমে ইরানে ট্রাম্পের ‘অপ্রয়োজনীয় যুদ্ধের’ কড়া সমালোচনা ওবামার আইন হাতে তুলে নেওয়া নয়, আবার শিশুদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে: অ্যাটর্নি জেনারেল এনসিপির জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল, নতুন নেতৃত্বে দুই সংসদ সদস্যসহ তিনজন টি–টোয়েন্টির বিশেষ রেকর্ডে ভারতেরও ওপর উগান্ডা, ধারেকাছে নেই বাংলাদেশ কালো জাদু করা আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা নিয়ে ইসলাম কী বলে

কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত আসরে খেলবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। নির্দিষ্ট
  • আপলোড সময় : ২৬ জুলাই ২০২৬, দুপুর ৩:৫৪ সময়
  • আপডেট সময় : ২৬ জুলাই ২০২৬, দুপুর ৩:৫৪ সময়
কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত আসরে খেলবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। নির্দিষ্ট কোনো সময়সীমা না দিলেও তিনি বলেছেন, ১০ বছর, ২০ বছর কিংবা তারও পরে—কোনো না কোনো সময় বাংলাদেশ বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চে পৌঁছাবে, আর সেই স্বপ্ন তিনি নিজেও দেখেন। রোববার সচিবালয়ে এক মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ফুটবলপ্রেমীদের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হলো একদিন নিজের দেশের জার্সিকে বিশ্বকাপের আসরে দেখতে পাওয়া। ব্রাজিল কিংবা আর্জেন্টিনাকে যেভাবে দেশের মানুষ সমর্থন করে, ঠিক তেমনি একদিন বাংলাদেশকেও বিশ্বকাপে সমর্থন করার স্বপ্ন সবার মনে রয়েছে।


তিনি বলেন, এই স্বপ্ন বাস্তবায়নের জন্য এখনই নির্দিষ্ট কোনো বছর ঘোষণা করতে চান না। কারণ বিশ্বকাপে পৌঁছাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন, খেলোয়াড় তৈরির ধারাবাহিকতা এবং আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। প্রতিমন্ত্রী আরও বলেন, খেলোয়াড় থাকাকালীন সময়ে দেশের ফুটবলের নানা সীমাবদ্ধতার কথা তিনি নিজেও তুলে ধরেছেন। এখন দায়িত্ব পাওয়ার পর সেই সমস্যাগুলো দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে বেশ কিছু দৃশ্যমান পরিবর্তনও শুরু হয়েছে।


তার ভাষায়, বাংলাদেশের ফুটবলের যাত্রা কার্যত নতুন করে শুরু হয়েছে। তবে দেশের অসংখ্য ফুটবলপ্রেমী মানুষের ভালোবাসা এবং চলমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের উপস্থিতি অসম্ভব নয়। তিনি বলেন, ১০ বছর, ২০ বছর কিংবা আরও বেশি সময় লাগতে পারে, কিন্তু একদিন বাংলাদেশ অবশ্যই বিশ্বকাপ ফুটবলে অংশ নেবে—এমন বিশ্বাস তিনি ধারণ করেন এবং সেই লক্ষ্য অর্জনে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু