ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাসে স্নাইপার নিয়ে মন্তব্যকারী যুবকের ৭ দিনের রিমান্ড কুড়িয়ে পাওয়া ৮০ হাজার টাকা ফেরত দিতে মালিকের খোঁজে দুই বন্ধুর মাইকিং ডেঙ্গুতে একদিনে রেকর্ড রোগী হাসপাতালে, মৃত্যু ৭ বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন ৫০০ কোটি রুপি লেনদেনের অডিও ক্লিপ ভাইরাল, বিজেপি-শিবসেনার দ্বন্দ্ব চরমে ইরানে ট্রাম্পের ‘অপ্রয়োজনীয় যুদ্ধের’ কড়া সমালোচনা ওবামার আইন হাতে তুলে নেওয়া নয়, আবার শিশুদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে: অ্যাটর্নি জেনারেল এনসিপির জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল, নতুন নেতৃত্বে দুই সংসদ সদস্যসহ তিনজন টি–টোয়েন্টির বিশেষ রেকর্ডে ভারতেরও ওপর উগান্ডা, ধারেকাছে নেই বাংলাদেশ কালো জাদু করা আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা নিয়ে ইসলাম কী বলে

শিক্ষামন্ত্রীর পদত্যাগে মুখ খুললেন বলিউড তারকারা

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘদিনের শিক্ষার্থী আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে
  • আপলোড সময় : ২৬ জুলাই ২০২৬, দুপুর ১২:১৪ সময়
  • আপডেট সময় : ২৬ জুলাই ২০২৬, দুপুর ১২:১৪ সময়
শিক্ষামন্ত্রীর পদত্যাগে মুখ খুললেন বলিউড তারকারা

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘদিনের শিক্ষার্থী আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউডের অনেক জনপ্রিয় তারকা। তারা আন্দোলনকারী শিক্ষার্থীদের সাফল্যকে স্বাগত জানিয়ে শিক্ষা ব্যবস্থায় জবাবদিহি ও স্বচ্ছতার দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে রাজধানী দিল্লিতে আন্দোলন চালিয়ে আসা শিক্ষার্থীদের অন্যতম দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি এবং শিক্ষা ব্যবস্থায় সংস্কার। পদত্যাগের খবর প্রকাশের পর বিভিন্ন তারকা সামাজিক মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানান।


অভিনেত্রী সোনাক্ষী সিনহা পদত্যাগের সংবাদ শেয়ার করে করতালির প্রতীক ব্যবহার করেন। পরে আন্দোলনকারী সংগঠনের এক নেতার প্রতিক্রিয়ার ভিডিও প্রকাশ করে শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করেন। বিশ্বখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও সামাজিক মাধ্যমে সংবাদটি শেয়ার করে বিভিন্ন প্রতীকের মাধ্যমে নিজের সংহতি প্রকাশ করেন। একইভাবে অভিনেত্রী ও কনটেন্ট নির্মাতা প্রাজক্তা কোলি আন্দোলনকে “বড় জয়” বলে উল্লেখ করেন।


এ ছাড়া মালাইকা অরোরা, ডায়ানা পেন্টি, শিবানি আখতার ও তিসকা চোপড়াসহ আরও কয়েকজন তারকা শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে সরকারের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখেছেন। কৌতুক অভিনেতা বীর দাস এক আবেগঘন বার্তায় শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তারা এমন একটি মূল্যবোধ ফিরিয়ে এনেছে, যা মানুষ সময়ের সঙ্গে ভুলে যেতে বসেছিল। তিনি আন্দোলনকারীদের এই অর্জন উদযাপনের আহ্বানও জানান।


অন্যদিকে অভিনেতা বিজয় ভার্মা ভিন্নধর্মী প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক মাধ্যমে শিক্ষামন্ত্রীর একটি ছবি প্রকাশ করেন এবং একটি জনপ্রিয় গানের বিদায়ী লাইন উদ্ধৃত করে ইঙ্গিতপূর্ণ বার্তা দেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তা এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপ প্রত্যাহারের বিষ

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু