ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপ ফাইনালই ছিল মেসির শেষ ম্যাচ! পারেদেসের মন্তব্যে জল্পনা বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কী, কে হতে পারবেন রাষ্ট্রপতি? ১৭ বছর পর সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও সরকারি হাসপাতালের বাথরুমেও ওষুধ পড়ে থাকতে দেখে ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে ইতালির প্রস্তাব ফিরিয়ে দিলেন গার্দিওলা, দৌড়ে এগিয়ে পিরলো ‘গরম গরম বিরোধিতা মানে কি গাড়ি পোড়ানো?’ কোয়ান্টাম কম্পিউটিং ও এআই গবেষণায় যুক্তরাষ্ট্রের জাতীয় উদ্যোগে যুক্ত হলেন এনএমএসইউর বাংলাদেশি গবেষক

১৭ বছর পর সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও

দীর্ঘ ১৭ বছর পর সিরিয়া সফরে গিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ২০০৯ সালের পর এই প্রথম কোনো জাতিসংঘ
  • আপলোড সময় : ২৫ জুলাই ২০২৬, বিকাল ৫:৫২ সময়
  • আপডেট সময় : ২৫ জুলাই ২০২৬, বিকাল ৫:৫২ সময়
১৭ বছর পর সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও

দীর্ঘ ১৭ বছর পর সিরিয়া সফরে গিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ২০০৯ সালের পর এই প্রথম কোনো জাতিসংঘ মহাসচিব যুদ্ধবিধ্বস্ত দেশটিতে আনুষ্ঠানিক সফর করলেন, যা আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। শনিবার (২৫ জুলাই) সকালে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি। সফরকালে তিনি দেশটির নতুন রাষ্ট্রপতি আহমেদ আল-শারাসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।


বিশ্লেষকদের মতে, ২০২৪ সালে বাশার আল-আসাদের পতনের পর নতুন নেতৃত্ব আন্তর্জাতিক সম্পর্ক পুনর্গঠনের যে উদ্যোগ নিয়েছে, গুতেরেসের এই সফর সেই প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে দীর্ঘ সংঘাতের পর দেশটির পুনর্গঠন, স্থিতিশীলতা এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার বিষয়েও গুরুত্ব পাবে আলোচনায়।


সফরের অংশ হিসেবে অধিকৃত গোলান মালভূমিও পরিদর্শন করবেন জাতিসংঘ মহাসচিব। সেখানে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে নিয়োজিত জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করবেন তিনি। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, এই সফর সিরিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। সংঘাত-পরবর্তী পুনরুদ্ধার, টেকসই শান্তি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করাই এই সফরের অন্যতম লক্ষ্য।


এদিকে সফরের পূর্ণাঙ্গ কর্মসূচি এখনো প্রকাশ করা না হলেও ধারণা করা হচ্ছে, গুতেরেস কয়েক দিন সিরিয়ায় অবস্থান করবেন এবং আগামী সোমবার দেশটির পার্লামেন্টে ভাষণ দিতে পারেন। উল্লেখ্য, সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্টও সিরিয়া সফর করেছিলেন। সেই সফরের সময় দামেস্কে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সিরিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলার সঙ্গে জড়িত একটি চক্রকে শনাক্ত করা হয়েছে এবং তাদের আইএসআইএস-সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাহরাইনে মার্কিন পেট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের

বাহরাইনে মার্কিন পেট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের