ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপ ফাইনালই ছিল মেসির শেষ ম্যাচ! পারেদেসের মন্তব্যে জল্পনা বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কী, কে হতে পারবেন রাষ্ট্রপতি? ১৭ বছর পর সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও সরকারি হাসপাতালের বাথরুমেও ওষুধ পড়ে থাকতে দেখে ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে ইতালির প্রস্তাব ফিরিয়ে দিলেন গার্দিওলা, দৌড়ে এগিয়ে পিরলো ‘গরম গরম বিরোধিতা মানে কি গাড়ি পোড়ানো?’ কোয়ান্টাম কম্পিউটিং ও এআই গবেষণায় যুক্তরাষ্ট্রের জাতীয় উদ্যোগে যুক্ত হলেন এনএমএসইউর বাংলাদেশি গবেষক

সরকারি হাসপাতালের বাথরুমেও ওষুধ পড়ে থাকতে দেখে ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী

বর্তমান সরকার দেশের স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী
  • আপলোড সময় : ২৫ জুলাই ২০২৬, বিকাল ৫:৫০ সময়
  • আপডেট সময় : ২৫ জুলাই ২০২৬, বিকাল ৫:৫০ সময়
সরকারি হাসপাতালের বাথরুমেও ওষুধ পড়ে থাকতে দেখে ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী

বর্তমান সরকার দেশের স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, অতীতের অনিয়ম, দুর্নীতি ও অর্থ অপচয়ের কারণে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলেও এখন তা পুনর্গঠনে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে। শনিবার (২৫ জুলাই) সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।


স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের বিভিন্ন ৫০ শয্যার হাসপাতাল পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ নিজ এলাকার হাসপাতালেই উন্নত চিকিৎসাসেবা পেতে পারেন। পাশাপাশি স্বাস্থ্য প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখে বেশ কিছু অনিয়মের চিত্র পান মন্ত্রী। তিনি মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ সংরক্ষণ এবং হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ পড়ে থাকার ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, দরিদ্র মানুষ প্রয়োজনীয় ওষুধ না পেলেও হাসপাতালে লাখ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ পড়ে থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।


ঘটনাস্থলেই সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। পরে হাসপাতালের পাশের একটি বেসরকারি ক্লিনিকও পরিদর্শন করেন এবং সেখানকার কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। মন্ত্রী আরও জানান, মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার টেন্ডার প্রক্রিয়া খুব শিগগিরই শুরু হবে এবং দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। পরিদর্শনের সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাহরাইনে মার্কিন পেট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের

বাহরাইনে মার্কিন পেট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের