ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অতিরিক্ত ডিআইজির বাসায় মধ্যরাতে পুলিশের হানা: ৮৫ তরুণ-তরুণীকে কারাদণ্ড দেওয়ার প্রক্রিয়া নিয়ে বিতর্ক সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও 'সফট পাওয়ার' হিসেবে গড়ে তোলার ঘোষণা অর্থমন্ত্রীর স্পেনে বিরল রাজকীয় সম্মাননায় ভূষিত মেসি: একমাত্র অ্যাথলেট হিসেবে অর্জন করলেন ঐতিহাসিক অ্যাওয়ার্ড ইয়েমেনে সৌদি জোটের তীব্র বিমান হামলা: সানায় নিহত অন্তত ৩, আহত বহু যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার বিপরীতে আক্রমণাত্মক নীতি গ্রহণের ঘোষণা ইরানের; মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের শঙ্কা ডিএসসিসির অবকাঠামো সংস্কারে ৭১৪ কোটি টাকার উদ্যোগ, একনেকে উঠছে ১৫ প্রকল্প চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় গভীর রাতে অগ্নিকাণ্ড: জানালা দিয়ে বস্তু নিক্ষেপের অভিযোগ গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও ৩ সদস্যকে মারধর অরুণাচলে মেগা বাঁধ প্রকল্পের বিরুদ্ধে জোরদার আন্দোলন: যৌথ বাহিনীর টিয়ার গ্যাস, থমথমে পরিস্থিতি শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

ইতালির প্রস্তাব ফিরিয়ে দিলেন গার্দিওলা, দৌড়ে এগিয়ে পিরলো

ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছাড়ার পর ফুটবল থেকে কিছুদিন দূরে থাকার সিদ্ধান্তেই অটল রয়েছেন পেপ গার্দিওলা। তাই ইতালি জাতীয়
  • আপলোড সময় : ২৫ জুলাই ২০২৬, দুপুর ২:২৪ সময়
  • আপডেট সময় : ২৫ জুলাই ২০২৬, দুপুর ২:২৪ সময়
ইতালির প্রস্তাব ফিরিয়ে দিলেন গার্দিওলা, দৌড়ে এগিয়ে পিরলো

ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছাড়ার পর ফুটবল থেকে কিছুদিন দূরে থাকার সিদ্ধান্তেই অটল রয়েছেন পেপ গার্দিওলা। তাই ইতালি জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হওয়ার প্রস্তাবও বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছেন স্পেনের এই সফল কোচ। বিভিন্ন ইউরোপীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইতালিয়ান ফুটবল কর্তৃপক্ষ গার্দিওলাকে দায়িত্ব নিতে রাজি করানোর চেষ্টা চালিয়েছিল। এমনকি জাতীয় দলের পাশাপাশি ইতালির ফুটবল কাঠামো পুনর্গঠনের ক্ষেত্রেও তাঁকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছিল।


প্রায় এক দশক ম্যানচেস্টার সিটির দায়িত্বে থেকে অসংখ্য সাফল্য অর্জন করেন গার্দিওলা। তাঁর অধীনে ক্লাবটি দেশীয় ও আন্তর্জাতিক মিলিয়ে ২০টি শিরোপা জেতে। দায়িত্ব ছাড়ার সময়ই তিনি জানিয়েছিলেন, আপাতত ফুটবলের ব্যস্ততা থেকে দূরে থেকে পরিবারকে সময় দিতে এবং বিশ্রাম নিতে চান। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারাও নিশ্চিত করেছেন যে, গার্দিওলার সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়েছিল। তবে সবকিছু বিবেচনা করে তিনি প্রস্তাব গ্রহণ না করার সিদ্ধান্ত জানান।


এর আগে ইতালি জাতীয় দলের দায়িত্বের জন্য আরেক অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তির সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তিনিও বর্তমান দায়িত্ব ছেড়ে ইতালিতে ফিরতে রাজি হননি। এ অবস্থায় নতুন প্রধান কোচের খোঁজ চালিয়ে যাচ্ছে ইতালিয়ান ফুটবল কর্তৃপক্ষ। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সাবেক ইতালিয়ান মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলো এখন এই দায়িত্ব পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন। সামনের নেশনস লিগ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব সামনে রেখে দ্রুত নতুন কোচ নিয়োগ দিতে চায় ইতালি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টঙ্গীতে শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসাশিক্ষক আটক, থানায় দুই পক্ষের মামলা

টঙ্গীতে শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসাশিক্ষক আটক, থানায় দুই পক্ষের মামলা