ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, যা বললেন স্প্যানিশ তারকা স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা, ইইউর সাহায্য চাইছে ফ্রান্স ১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি পাহাড়ধসে তাসের ঘরের মতো গুঁড়িয়ে গেল গাড়ি, প্রাণ গেল চালকসহ ১৩ জনের দেশের মাটি থেকেই বিদায় নেবেন মেসি, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ সিটি কলেজসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ কোটি টাকা লুটপাট, ১১১ শিক্ষক অবৈধ রেললাইনে চুরি ঠেকাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ অর্থনৈতিক অনিয়মের কারণে দেশের অর্থনীতি চাপের মুখে পড়েছে: মির্জা ফখরুল ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ঠিক করার সময় হয়েছে: ট্রাম্প দুপুর ১টার মধ্যে সাত জেলায় ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

পাহাড়ধসে তাসের ঘরের মতো গুঁড়িয়ে গেল গাড়ি, প্রাণ গেল চালকসহ ১৩ জনের

ভারতের হিমাচল প্রদেশে ভয়াবহ ভূমিধসের ঘটনায় যাত্রীবাহী একটি গাড়ি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন।
  • আপলোড সময় : ২৫ জুলাই ২০২৬, সকাল ৯:৫৬ সময়
  • আপডেট সময় : ২৫ জুলাই ২০২৬, সকাল ৯:৫৬ সময়
পাহাড়ধসে তাসের ঘরের মতো গুঁড়িয়ে গেল গাড়ি, প্রাণ গেল চালকসহ ১৩ জনের

ভারতের হিমাচল প্রদেশে ভয়াবহ ভূমিধসের ঘটনায় যাত্রীবাহী একটি গাড়ি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, লাহৌল-স্পিতি জেলার দুর্গম পাহাড়ি এলাকায় উদয়পুর-কিলার সড়কের কাহু-দু নালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুল্লু থেকে পাঙ্গির উদ্দেশে যাওয়া একটি যাত্রীবাহী গাড়ির ওপর হঠাৎ পাহাড় থেকে বিশাল পাথর ও মাটির স্তূপ ধসে পড়ে। এতে গাড়িটি মুহূর্তেই চূর্ণবিচূর্ণ হয়ে যায়।


খবর পেয়ে পুলিশ, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর ধ্বংসস্তূপের ভেতর থেকে একজন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে, যেখানে তার চিকিৎসা চলছে। প্রশাসনের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে গাড়িটির চালকও রয়েছেন। দুর্ঘটনার পর নিহতদের পরিচয় শনাক্ত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের কাজ চলছে।


উল্লেখ্য, এর আগের দিন একই সড়কের অন্য একটি অংশে ভূমিধসের কারণে যান চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল। পরে সড়কটি পুনরায় চালু হলে যাত্রীরা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু কিছু দূর এগোতেই আবারও ভয়াবহ ভূমিধসের কবলে পড়ে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। বর্তমানে এলাকায় আরও ভূমিধসের আশঙ্কা থাকায় প্রশাসন সতর্কতা জারি করেছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


সূত্র: এনডিটিভি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে