ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক ও কলসেবা চেয়ে আইনি নোটিশ ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয় সড়ক দুর্ঘটনার কবলে পল্লী বিদ্যুতের গাড়ি, কর্মীর মৃত্যু প্রতিমন্ত্রীর গাড়ীর ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে শৈথিল্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ ব্যাটারদের ব্যর্থতার দিনে বোলারদের নৈপুণ্যে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ ‘জাতিসংঘের স্বার্থেই কাজ করব, বাইরের কারও নির্দেশনা নেব না’: শপথে ড. খলিলুর রহমান সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোক

অর্থনৈতিক অনিয়মের কারণে দেশের অর্থনীতি চাপের মুখে পড়েছে: মির্জা ফখরুল

দেশের অর্থনীতি দীর্ঘদিনের দুর্নীতি, অর্থ পাচার ও আর্থিক অনিয়মের কারণে চাপে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং
  • আপলোড সময় : ২৫ জুলাই ২০২৬, সকাল ৯:৪৫ সময়
  • আপডেট সময় : ২৫ জুলাই ২০২৬, সকাল ৯:৪৫ সময়
অর্থনৈতিক অনিয়মের কারণে দেশের অর্থনীতি চাপের মুখে পড়েছে: মির্জা ফখরুল

দেশের অর্থনীতি দীর্ঘদিনের দুর্নীতি, অর্থ পাচার ও আর্থিক অনিয়মের কারণে চাপে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে জনগণের ঐক্য, সক্ষমতা ও নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। রাজধানীতে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, দেশের অর্থনীতি পুনর্গঠন, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যাংকিং খাতকে আরও কার্যকর করতে সরকার বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে।


তিনি জানান, গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি শিল্পায়ন, কৃষির উন্নয়ন এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সাম্প্রতিক বাজেটেও বিনিয়োগ ও শিল্প খাতকে উৎসাহিত করার জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, সরকার একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, অর্থনীতিকে টেকসই ভিত্তির ওপর দাঁড় করানো এবং মানুষের জীবনমান উন্নয়নই সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানান তিনি।


সাংবিধানিক সংস্কারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে জাতীয় ঐকমত্য গড়ে তোলার চেষ্টা চলছে। একই সঙ্গে আঞ্চলিক সহযোগিতা এবং আন্তর্জাতিক অংশীদারদের সম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি। তিনি আশা প্রকাশ করেন, জনগণের সাহস, ঐক্য ও কর্মদক্ষতার মাধ্যমে বাংলাদেশ ভবিষ্যতে আরও উন্নত, নিরাপদ ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের