ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩

আল আকসা মসজিদে ঢুকে পড়েছে শত শত ইসরায়েলি

জেরুজালেমের ঐতিহাসিক আল আকসা মসজিদ প্রাঙ্গণে এক হাজার ৩০০ জনেরও বেশি দখলদার ইসরায়েলি প্রবেশ করায় নতুন করে উত্তেজনা
  • আপলোড সময় : ২৩ জুলাই ২০২৬, বিকাল ৫:৩১ সময়
  • আপডেট সময় : ২৩ জুলাই ২০২৬, বিকাল ৫:৩১ সময়
আল আকসা মসজিদে ঢুকে পড়েছে শত শত ইসরায়েলি

জেরুজালেমের ঐতিহাসিক আল আকসা মসজিদ প্রাঙ্গণে এক হাজার ৩০০ জনেরও বেশি দখলদার ইসরায়েলি প্রবেশ করায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের প্রচলিত নিয়ম উপেক্ষা করে এই প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। জেরুজালেম গভর্নরেটের তথ্য অনুযায়ী, ইসরায়েলি পুলিশ প্রায় ১৫০ জনের পৃথক পৃথক দল গঠন করে তাদের আল আকসা প্রাঙ্গণে প্রবেশের সুযোগ দেয়। সেখানে তারা নিজেদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন, গান পরিবেশন, উচ্চস্বরে প্রার্থনা এবং পূর্ব দিকের চত্বরে বিশেষ ধরনের সাষ্টাঙ্গ প্রণিপাত সম্পন্ন করে।


এদিকে একই সময়ে আল আকসার প্রবেশপথ এবং জেরুজালেমের পুরোনো শহরজুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলে ইসরায়েলি বাহিনী। এর ফলে বিপুলসংখ্যক ফিলিস্তিনি মুসল্লি মসজিদে প্রবেশ করতে পারেননি। ভোরের নামাজে মাত্র অল্প কয়েকজন অংশ নেওয়ার সুযোগ পান বলে জানানো হয়েছে। গভর্নরেট আরও অভিযোগ করেছে, নামাজ শেষে কয়েকজন ফিলিস্তিনি মুসল্লির ওপর ইসরায়েলি পুলিশ বলপ্রয়োগ করেছে, যা এলাকায় আরও ক্ষোভের জন্ম দিয়েছে।


ঐতিহাসিকভাবে আল আকসা মুসলমানদের তৃতীয় পবিত্রতম ধর্মীয় স্থান হিসেবে পরিচিত। দীর্ঘদিনের প্রচলিত ব্যবস্থায় সেখানে মুসলিমদের ইবাদতের অধিকার সংরক্ষিত রয়েছে। তবে একই স্থান ইহুদি ধর্মাবলম্বীদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় বিভিন্ন সময় ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। সাম্প্রতিক এই ঘটনাকে ঘিরে জেরুজালেমে নিরাপত্তা পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠেছে এবং নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


সূত্র: আল জাজিরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?