ঢাকা | |
সংবাদ শিরোনাম :
টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্ব, গোয়ালন্দে ছুরিকাঘাতে যুবলীগ নেতার মৃত্যু নাটোরে বিশ্বমানের পর্যটন ব্যবস্থা গড়ে তোলা হবে: পর্যটনমন্ত্রী ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক মিরপুরে প্রাইভেট কার থেকে বিএনপি নেতাকে গুলি, আহত নারীসহ ২ এক দল জুলাইয়ের কৃতিত্ব নিয়েই বেশি ব্যস্ত: তথ্যমন্ত্রী ২০ টাকার টিকিটে ৩০ লাখ টাকা পাচ্ছেন কৃষক হানিফ মিয়া হাসপাতালে মিঠুন চক্রবর্তী, দেখতে গেলেন শুভেন্দু অধিকারী বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের: আইনমন্ত্রী গ্রিস উপকূল থেকে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

‘শিক্ষার্থীদের আন্দোলনের মূল উদ্দেশ্য যেন রাজনৈতিক স্বার্থের কারণে আড়াল না হয়ে যায়’

ভারতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউড তারকা সালমান খান। একই সঙ্গে
  • আপলোড সময় : ২৩ জুলাই ২০২৬, দুপুর ৩:৩৮ সময়
  • আপডেট সময় : ২৩ জুলাই ২০২৬, দুপুর ৩:৩৮ সময়
‘শিক্ষার্থীদের আন্দোলনের মূল উদ্দেশ্য যেন রাজনৈতিক স্বার্থের কারণে আড়াল না হয়ে যায়’

ভারতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউড তারকা সালমান খান। একই সঙ্গে তিনি আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের স্কুলজীবনের একটি পুরোনো ছবি প্রকাশ করে সালমান খান বলেন, প্রশ্নপত্র ফাঁস অত্যন্ত গুরুতর একটি বিষয়, যা সরাসরি শিক্ষার্থী ও দেশের শিক্ষা ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। তাই এ আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়া উচিত নয়।


তিনি বলেন, আন্দোলনের কৃতিত্ব একমাত্র শিক্ষার্থীদেরই প্রাপ্য। নিজেদের ভবিষ্যৎ ও শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ায় শিক্ষার্থীরা প্রশংসার দাবিদার। সালমান খান আরও বলেন, আন্দোলনের মূল উদ্দেশ্য যেন কোনো রাজনৈতিক স্বার্থে আড়াল না হয়ে যায়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রশ্নপত্র ফাঁসের মতো সংবেদনশীল ইস্যুকে কেন্দ্র করে বিভাজন সৃষ্টি বা রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি।


তার মতে, এটি মূলত শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থীদের সংকট। তাই সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। অভিনেতা আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং শিক্ষা ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান