ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে? বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার পাশে থাকবে: প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘ইলেকশন করে গদি মোটা হয়ে গেছে, জনগণকে আর গোনার টাইম নাই’ আল আকসা মসজিদে ঢুকে পড়েছে শত শত ইসরায়েলি ব্রাজিলিয়ানকে দলে নিয়ে তদন্তের মুখে মেসির ক্লাব ইন্টার মায়ামি ইরানে শক্তিশালী বি-১ বোমারু বিমান ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ‘শিক্ষার্থীদের আন্দোলনের মূল উদ্দেশ্য যেন রাজনৈতিক স্বার্থের কারণে আড়াল না হয়ে যায়’ এক এআই মডেলের হ্যাকিংয়ের শিকার অন্য মডেল

শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তায় বিআরটিএর সচেতনতামূলক প্রচার

সড়ক দুর্ঘটনা কমানো এবং জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে নোয়াখালীতে সড়ক নিরাপত্তাবিষয়ক একটি সচেতনতামূলক সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন
  • আপলোড সময় : ২৩ জুলাই ২০২৬, দুপুর ৩:৩৪ সময়
  • আপডেট সময় : ২৩ জুলাই ২০২৬, দুপুর ৩:৩৪ সময়
শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তায় বিআরটিএর সচেতনতামূলক প্রচার

সড়ক দুর্ঘটনা কমানো এবং জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে নোয়াখালীতে সড়ক নিরাপত্তাবিষয়ক একটি সচেতনতামূলক সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নিরাপদ সড়ক ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরা হয়। মঙ্গলবার নোয়াখালী সদর উপজেলার গোপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বছরব্যাপী সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে ৫৩ জন শিক্ষার্থীর পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরাও অংশ নেন।


বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সড়ক পরিবহন খাতের সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে নোয়াখালী জুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে সচেতনতামূলক সভা ও সেমিনারের আয়োজন করা হচ্ছে। এর লক্ষ্য শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই নিরাপদ সড়ক ব্যবহারে অভ্যস্ত করে তোলা। সেমিনারে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কর্তৃপক্ষের নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মাহবুব রাব্বানী এবং মোটরযান পরিদর্শক মোশাররফ হোসেন।


অনুষ্ঠানে ট্রাফিক সিগন্যাল মেনে চলা, নিরাপদে সড়ক পারাপার, পথচারী ও যাত্রীদের দায়িত্ব, গণপরিবহনে নিরাপদ আচরণ এবং সড়ক দুর্ঘটনা এড়ানোর বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা মাহমুদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সড়কে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতার কোনো বিকল্প নেই। তিনি সবাইকে ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানান। আয়োজকদের আশা, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জটিলতায় পড়তে পারেন যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা?

জটিলতায় পড়তে পারেন যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা?