ঢাকা | |
সংবাদ শিরোনাম :

ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম, মঞ্চ মাতাবেন ২৪ জুলাই

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ঢাকায় পৌঁছেছেন দক্ষিণ এশিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। তার আগমনের মধ্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে
  • আপলোড সময় : ২৩ জুলাই ২০২৬, সকাল ৯:৩৫ সময়
  • আপডেট সময় : ২৩ জুলাই ২০২৬, সকাল ৯:৩৫ সময়
ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম, মঞ্চ মাতাবেন ২৪ জুলাই

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ঢাকায় পৌঁছেছেন দক্ষিণ এশিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। তার আগমনের মধ্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুঞ্জনেরও অবসান ঘটেছে। এবার সরাসরি মঞ্চে প্রিয় শিল্পীর পরিবেশনা উপভোগ করার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের সংগীতপ্রেমীরা। বুধবার দিবাগত রাতে রাজধানীতে পৌঁছান এই খ্যাতিমান শিল্পী। আগামী ২৪ জুলাই রাজধানীর মাদানী এভিনিউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘মেইন স্টেজ’ কনসার্ট, যেখানে প্রধান আকর্ষণ হিসেবে গান পরিবেশন করবেন তিনি।


সম্প্রতি কনসার্টটি বাতিল কিংবা পিছিয়ে যাওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও আয়োজকরা শুরু থেকেই এসব তথ্যকে গুজব বলে উড়িয়ে দেন। তাদের দাবি, নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শিল্পীর ঢাকায় আগমনের মাধ্যমে সেই ঘোষণাই বাস্তবে প্রমাণিত হয়েছে। আয়োজকদের আশা, দেশের বিভিন্ন জেলা থেকে আসা হাজারো দর্শকের উপস্থিতিতে এবারের আয়োজন বছরের অন্যতম বৃহৎ সংগীত উৎসবে পরিণত হবে। অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।


দক্ষিণ এশিয়ার সংগীতাঙ্গনের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম। অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে তিনি উপমহাদেশজুড়ে কোটি কোটি শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার সরাসরি পরিবেশনা উপভোগ করতে মুখিয়ে আছেন বাংলাদেশের ভক্তরাও।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জটিলতায় পড়তে পারেন যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা?

জটিলতায় পড়তে পারেন যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা?