ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

পারস্য উপসাগরে ১১৫ দিন আটকে থাকা সেই ১৭ নাবিক দেশে ফিরেছেন

ইরান যুদ্ধের কারণে পারস্য উপসাগরে দীর্ঘ চার মাস আটকে থাকার পর অবশেষে নিরাপদে দেশে ফিরেছেন বাংলাদেশি জাহাজ ‘বাংলার
  • আপলোড সময় : ২২ জুলাই ২০২৬, দুপুর ১২:১৬ সময়
  • আপডেট সময় : ২২ জুলাই ২০২৬, দুপুর ১২:১৬ সময়
পারস্য উপসাগরে ১১৫ দিন আটকে থাকা সেই ১৭ নাবিক দেশে ফিরেছেন

ইরান যুদ্ধের কারণে পারস্য উপসাগরে দীর্ঘ চার মাস আটকে থাকার পর অবশেষে নিরাপদে দেশে ফিরেছেন বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’-এর ১৭ নাবিক। মঙ্গলবার বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাদের ফুল দিয়ে স্বাগত জানান বাংলাদেশ শিপিং করপোরেশনের কর্মকর্তারা। দেশে ফিরে জাহাজটির ক্যাপ্টেন শফিকুল ইসলাম মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নিরাপদে ফিরতে পারায় তারা যেন নতুন জীবন ফিরে পেয়েছেন। কঠিন সময়ে যারা তাদের জন্য দোয়া করেছেন এবং সাহস জুগিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।


যুদ্ধকালীন ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে ক্যাপ্টেন জানান, পারস্য উপসাগরের জেবেল আলী বন্দরে অবস্থানকালে এক রাতে তাদের জাহাজের পাশেই ক্ষেপণাস্ত্র হামলা হয়। এতে একটি তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন ধরে যায়। আগুন এতটাই ভয়ংকর ছিল যে একাধিক টাগবোট দিয়েও দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ওই জাহাজে বিস্ফোরণ ঘটলে তাদের জাহাজও বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারত বলে আশঙ্কা ছিল। তিনি আরও জানান, যুদ্ধ চলাকালে ক্ষেপণাস্ত্র জাহাজের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল এবং আশপাশে অন্যান্য জাহাজও ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সে সময় নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও রাষ্ট্রীয় সম্পদ রক্ষার দায়িত্ব থেকে তারা জাহাজ ত্যাগ করেননি। চরম ঝুঁকি নিয়েই পুরো সময় জাহাজ পাহারা দিয়েছেন নাবিকরা।


জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশ করে ‘বাংলার জয়যাত্রা’। পরে কাতার থেকে স্টিল কয়েল বহন করে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছানোর পরই অঞ্চলে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। নিরাপত্তাজনিত কারণে টানা ১১৫ দিন জাহাজটি বন্দরে আটকে থাকে। পরবর্তীতে প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পর জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করে নিরাপদ জলসীমায় পৌঁছায়। এরপর দেশে ফেরার সুযোগ পান জাহাজের ১৭ নাবিক।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?