ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সন্তান অপরাধ করলে বাবা-মাকে জরিমানা ও কারাদণ্ডের পরিকল্পনা! যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী সংশোধনীর মাধ্যমে সংবিধান পরিবর্তন করা হলে সাংবিধানিক সংকট আরও গভীর হবে ফ্যাসিস্ট সরকারের দোসররা আন্দোলন না করে নাশকতা করছে: রেলপথ প্রতিমন্ত্রী যে আইনে বাতিল হতে পারে গাজী নজরুলের সংসদ সদস্য পদ বিধি ভেঙে পাঁচ শিক্ষকের ৬৩ লাখ টাকার বিল অনুমোদন চট্টগ্রামে নিয়ন্ত্রণে আসছে না হাম, বাড়ছে ডেঙ্গু রোগী মিয়ানমারের বিপক্ষে ঋতুপর্ণাদের বাঁচা-মরার লড়াই আজ ফ্রি কিক থেকে মেসির দুর্দান্ত গোল, তবু জিততে পারল না ইন্টার মিয়ামি

১২ তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক: নারীর মৃত্যু, জীবিত যুবক

জাপানের নাগোয়া শহরে ভয়াবহ এক দুর্ঘটনায় বহুতল ভবন থেকে পড়ে এক যুবক সরাসরি এক নারী পথচারীর ওপর আছড়ে
  • আপলোড সময় : ২২ জুলাই ২০২৬, সকাল ৯:৪৯ সময়
  • আপডেট সময় : ২২ জুলাই ২০২৬, সকাল ৯:৪৯ সময়
১২ তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক: নারীর মৃত্যু, জীবিত যুবক

জাপানের নাগোয়া শহরে ভয়াবহ এক দুর্ঘটনায় বহুতল ভবন থেকে পড়ে এক যুবক সরাসরি এক নারী পথচারীর ওপর আছড়ে পড়েছেন। এতে ২৩ বছর বয়সী ওই তরুণীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওপর থেকে পড়া যুবক। স্থানীয় পুলিশ ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রোববার গভীর রাতে নাগোয়া সিটি সাবওয়ের ইয়াবাচো স্টেশনের কাছে অফিস ও আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তরুণীর নাম হোরা ইনাবা। তিনি এক বন্ধুর সঙ্গে ফুটপাত দিয়ে হাঁটার সময় ২৯ বছর বয়সী শিনসেই তাগুচি নামের এক যুবক ১২ তলা ভবনের ওপর থেকে নিচে পড়ে তার ওপর আছড়ে পড়েন।


ঘটনার পর ইনাবার বন্ধু জরুরি সেবায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে হাসপাতালে নেয়। চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ভোরে ইনাবার মৃত্যু হয়। অন্যদিকে, তাগুচি এখনো অচেতন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, যুবকটি দুর্ঘটনাবশত ভবন থেকে পড়ে গিয়েছিলেন, নাকি ইচ্ছাকৃতভাবে লাফ দিয়েছিলেন—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


জাপানে বহুতল ভবন থেকে পড়ে পথচারী হতাহতের ঘটনা নতুন নয়। এর আগেও একই ধরনের কয়েকটি মর্মান্তিক দুর্ঘটনা দেশটিতে ঘটেছে। ২০২৪ সালে ইয়োকোহামা শহরে একটি ভবন থেকে এক স্কুলছাত্রী নিচে পড়ে এক নারী পথচারীর মৃত্যু হয়। এছাড়া ২০২০ সালে ওসাকায় বহুতল ভবন থেকে ঝাঁপ দেওয়া এক কিশোরের সঙ্গে নিচে থাকা এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরও মৃত্যু হয়েছিল। বিশ্লেষকদের মতে, ঘনবসতিপূর্ণ ও বহুতল ভবনে ঘেরা জাপানের বড় শহরগুলোতে এ ধরনের ঘটনা জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে। এ কারণে উঁচু ভবনগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি উঠছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয়

ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয়