ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী মাদুরোর বিচার ২০২৭ সালের জুনে শুরু করার প্রস্তাব যুক্তরাষ্ট্রের সুদানের চার রাজ্যে নতুন করে কলেরার থাবা আজও দিল্লির যন্তর মন্তরে বাড়ছে ভিড় ,আন্দোলন ছড়িয়ে পড়ছে বিদেশেও শাহ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শোশাহ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো শীর্ষ সন্ত্রাসী খন্দকার টিটন হত্যা মামলার আসামি রনি গ্রেপ্তার ‘মা আমাকে বলেছেন- যদি আবার সুযোগ আসে, তাহলে ভয় পেয়ো না’ এআই-নির্ভর সম্পদ কেন্দ্রীকরণ নাকি নতুন মানবিক সভ্যতা, বিশ্বকে এখনই সিদ্ধান্ত নিতে হবে: প্রফেসর ইউনূস চীন সীমান্তে শান্তি দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্বশর্ত: ভারত তেহরানের বিলবোর্ডে কফিনে শোয়ানো ট্রাম্পের ছবি

বিজয়ের শেষ সিনেমা, মুক্তির আগেই রেকর্ড অগ্রিম টিকিট বিক্রি

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত নতুন সিনেমা
  • আপলোড সময় : ২২ জুলাই ২০২৬, সকাল ৯:২৫ সময়
  • আপডেট সময় : ২২ জুলাই ২০২৬, সকাল ৯:২৫ সময়
বিজয়ের শেষ সিনেমা, মুক্তির আগেই রেকর্ড অগ্রিম টিকিট বিক্রি

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত নতুন সিনেমা ‘জন নয়াগণ’ মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে নজির গড়েছে। মুক্তির আর মাত্র দুই দিন বাকি থাকতেই প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি থেকে ছবিটি ১৫ কোটি ৯ লাখ রুপির বেশি আয় করেছে বলে জানিয়েছে চলচ্চিত্রবিষয়ক তথ্যভান্ডার স্যাকনিল্ক। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৩ জুলাই বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘জন নয়াগণ’। রাজনীতিতে পূর্ণ সময় দেওয়ার আগে এটিকেই থালাপতি বিজয়ের শেষ চলচ্চিত্র হিসেবে দেখা হচ্ছে। ফলে সিনেমাটিকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে।


প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৯ জুলাই অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার পর প্রথম দিকে বুকিংয়ের গতি কিছুটা ধীর থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তা কয়েক গুণ বেড়ে যায়। মঙ্গলবার সকাল পর্যন্ত প্রথম দিনের প্রদর্শনীর জন্য অগ্রিম টিকিট বিক্রি থেকেই আয় দাঁড়িয়েছে ১৫ কোটি ৯ লাখ রুপির বেশি। এর বড় অংশ এসেছে তামিল ভাষার প্রদর্শনী থেকে।


অগ্রিম টিকিট বিক্রির হিসেবে সবচেয়ে এগিয়ে রয়েছে তামিলনাড়ু। সেখানে বিক্রি হয়েছে প্রায় ৬ কোটি ৭৪ লাখ রুপির টিকিট। দ্বিতীয় অবস্থানে কর্ণাটক, যেখানে বিক্রি হয়েছে প্রায় ৪ কোটি ৮৮ লাখ রুপির টিকিট। আর কেরালায় অগ্রিম টিকিট বিক্রি থেকে এসেছে প্রায় ১ কোটি ৮০ লাখ রুপি। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, অগ্রিম বুকিংয়ের দিক থেকে ‘জন নয়াগণ’ এখন থালাপতি বিজয়ের আগের দুই আলোচিত সিনেমা ‘লিও’ ও ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’-এর রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছে গেছে। মুক্তির আগে শেষ মুহূর্তে টিকিট বিক্রি আরও বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।


বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুযায়ী, ভারতে মুক্তির প্রথম দিনেই সিনেমাটি ৫০ থেকে ৬০ কোটি রুপি পর্যন্ত আয় করতে পারে। শেষ মুহূর্তে টিকিট বিক্রি প্রত্যাশার চেয়ে বেশি হলে সেই অঙ্ক আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি প্রথম দিনের বিশ্বব্যাপী আয়ের দিক থেকেও এটি তামিল চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। পরিচালক এইচ. ভিনোথ নির্মিত এই সিনেমায় থালাপতি বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওলসহ একাধিক জনপ্রিয় শিল্পী। আগামী ২৩ জুলাই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই চলচ্চিত্র।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষাগুরুর বিভীষিকাকাল কাটবে কবে?

শিক্ষাগুরুর বিভীষিকাকাল কাটবে কবে?