ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান অস্ত্র-সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান প্রেসিডেন্ট নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী ড. জাফর ইকবাল, ঢাবির সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, কয়েক লাখ টাকার লেনদেনের অভিযোগ প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড়, শেষ ৯০০ টিকিট আবারও বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, চলছে ৯ দিন ধরে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন বরিশালের আর্জেন্টাইন সমর্থকেরা

বিশ্বকাপের ফাইনালে প্রিয় দলের হতাশাজনক পারফরম্যান্স মেনে নিতে না পেরে অভিনব প্রতিবাদের পথ বেছে নিয়েছেন বরিশালের কয়েকজন আর্জেন্টিনা
  • আপলোড সময় : ২১ জুলাই ২০২৬, বিকাল ৫:২৭ সময়
  • আপডেট সময় : ২১ জুলাই ২০২৬, বিকাল ৫:২৭ সময়
দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন বরিশালের আর্জেন্টাইন সমর্থকেরা

বিশ্বকাপের ফাইনালে প্রিয় দলের হতাশাজনক পারফরম্যান্স মেনে নিতে না পেরে অভিনব প্রতিবাদের পথ বেছে নিয়েছেন বরিশালের কয়েকজন আর্জেন্টিনা সমর্থক। এক ড্রাম দুধ দিয়ে গোসল, মিষ্টি বিতরণ এবং ব্রাজিলের জার্সি গায়ে তুলে তারা আনুষ্ঠানিকভাবে চিরপ্রতিদ্বন্দ্বী দলের সমর্থক হওয়ার ঘোষণা দেন। সোমবার ভোরে বিশ্বকাপের ফাইনাল শেষ হওয়ার পর বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে ঘটে এই ব্যতিক্রমী ঘটনা। বড় পর্দায় খেলা দেখতে জড়ো হওয়া শত শত দর্শকের সামনেই তাদের এই দল পরিবর্তনের ঘোষণা ব্যাপক আলোচনার জন্ম দেয়।


জানা যায়, বরিশাল সিটি করপোরেশনের উদ্যোগে মাঠে বড় পর্দায় ফাইনাল ম্যাচ উপভোগ করছিলেন অসংখ্য ফুটবলপ্রেমী। কিন্তু ম্যাচজুড়ে আর্জেন্টিনার নৈপুণ্যে হতাশ হয়ে পড়েন রফিক সাদীসহ পাঁচ সমর্থক। শেষ বাঁশি বাজার পর তারা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং সেখানেই দল বদলের সিদ্ধান্ত নেন। এরপর মাঠে আনা হয় এক ড্রাম দুধ ও মিষ্টি। দুধ দিয়ে গোসল করার পর তারা ব্রাজিলের জার্সি পরে নতুন করে সমর্থনের ঘোষণা দেন। উপস্থিত ব্রাজিল সমর্থকরাও তাদের জার্সি উপহার দিয়ে স্বাগত জানান।


শুধু দল পরিবর্তনের ঘোষণাই নয়, ব্রাজিল ও স্পেনের সমর্থকদের হাতে নিজেই মিষ্টি তুলে দেন রফিক সাদী। এ সময় মাঠজুড়ে উৎসুক দর্শকদের ভিড় জমে এবং অনেকে পুরো ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেন। দল বদলের কারণ ব্যাখ্যা করে রফিক সাদী বলেন, ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনার সমর্থক ছিলেন। তবে বিশ্বকাপের ফাইনালে দলের পারফরম্যান্স তাকে ভীষণ হতাশ করেছে। তার ভাষায়, এমন নিষ্প্রভ খেলা তিনি কখনোই আশা করেননি। তাই আর্জেন্টিনার পরিবর্তে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকেই এখন থেকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন।


ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ এটিকে আবেগের বহিঃপ্রকাশ বলছেন, আবার কেউ এটিকে ফুটবল সমর্থকদের ব্যতিক্রমী উন্মাদনা হিসেবে দেখছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান