ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী আপনার ভালো কাজগুলো কিছু লোকের খারাপ কথায়-কাজে ধ্বংস হয়ে যাচ্ছে বিদ্যুৎ নিয়ে প্ল্যান চেয়েছিলেন প্রধানমন্ত্রী, দিয়েছি, এখন কিছু বলেন না: জামায়াত আমির ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস এক অন্যরকম আত্মিক বন্ধন, অকৃত্রিম ভালোবাসা কোনো স্বৈরাচার এ দেশে আর ফেরত আসতে পারবে না: নাহিদ ইসলাম

প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, ‘মুক্তিতে বাধা নেই’

রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা প্রতারণার মামলায় জামিন পেয়েছেন কনটেন্ট নির্মাতা ও টেলিভিশন প্রতিষ্ঠানের চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর
  • আপলোড সময় : ২১ জুলাই ২০২৬, দুপুর ৪:৫১ সময়
  • আপডেট সময় : ২১ জুলাই ২০২৬, দুপুর ৪:৫১ সময়
প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, ‘মুক্তিতে বাধা নেই’

রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা প্রতারণার মামলায় জামিন পেয়েছেন কনটেন্ট নির্মাতা ও টেলিভিশন প্রতিষ্ঠানের চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদি। এর ফলে তার বিরুদ্ধে থাকা সব মামলাতেই জামিন নিশ্চিত হয়েছে এবং মুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই। মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম আদালতে জামিন আবেদন শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন।


তৌহিদ আফ্রিদির আইনজীবী জানান, তার বিরুদ্ধে মোট তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তিনি আগেই উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন। সর্বশেষ ওয়ারী থানার মামলায়ও জামিন মঞ্জুর হওয়ায় বর্তমানে সব মামলায় তিনি জামিনে রয়েছেন। ফলে তার মুক্তির পথে আর কোনো আইনি জটিলতা নেই। এর আগে গত ১৫ জুন ওয়ারী থানায় দায়ের করা প্রতারণার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।


মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের জানুয়ারিতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগীর সঙ্গে বার্তা আদান-প্রদানের বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে। পরে বিনিয়োগের মাধ্যমে বেশি লাভের প্রলোভন দেখিয়ে ধাপে ধাপে অর্থ নেওয়া হয়। শুরুতে অল্প পরিমাণ টাকা ফেরত দিয়ে বিশ্বাস অর্জনের পর বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হয়। একপর্যায়ে লাভসহ পুরো অর্থ ফেরত দেওয়ার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত ভুক্তভোগীর কাছ থেকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।


এ ঘটনায় ভুক্তভোগী রাজধানীর ওয়ারী থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন। এর আগে গত বছরের আগস্টে বরিশাল থেকে অপরাধ তদন্ত সংস্থা তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে। পরে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছিল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?