ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী আপনার ভালো কাজগুলো কিছু লোকের খারাপ কথায়-কাজে ধ্বংস হয়ে যাচ্ছে বিদ্যুৎ নিয়ে প্ল্যান চেয়েছিলেন প্রধানমন্ত্রী, দিয়েছি, এখন কিছু বলেন না: জামায়াত আমির ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস এক অন্যরকম আত্মিক বন্ধন, অকৃত্রিম ভালোবাসা কোনো স্বৈরাচার এ দেশে আর ফেরত আসতে পারবে না: নাহিদ ইসলাম

ময়লা ফেলার ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’ নিয়ে মাঠ ছাড়লেন কুকুরেলা! ভিডিও ভাইরাল

বিশ্বকাপ জয়ের আনন্দের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছেন স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেলা। স্টেডিয়াম ছাড়ার সময় তার
  • আপলোড সময় : ২১ জুলাই ২০২৬, দুপুর ১১:২৭ সময়
  • আপডেট সময় : ২১ জুলাই ২০২৬, দুপুর ১১:২৭ সময়
ময়লা ফেলার ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’ নিয়ে মাঠ ছাড়লেন কুকুরেলা! ভিডিও ভাইরাল

বিশ্বকাপ জয়ের আনন্দের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছেন স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেলা। স্টেডিয়াম ছাড়ার সময় তার হাতে থাকা একটি সাধারণ সাদা প্লাস্টিকের ব্যাগে বিশ্বকাপ ট্রফির মতো দেখতে একটি বস্তু দেখে মুহূর্তেই ছড়িয়ে পড়ে নানা জল্পনা। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের পর পুরস্কার বিতরণী ও উদযাপন শেষে খেলোয়াড়েরা ড্রেসিংরুমে ফিরছিলেন। ঠিক সেই সময় ক্যামেরায় ধরা পড়ে কুকুরেলার হাতে থাকা একটি সাদা শপিং ব্যাগ। ব্যাগের ভেতরে সোনালি রঙের ট্রফির মতো একটি বস্তু দেখা যাওয়ায় অনেকেই ধারণা করেন, তিনি বুঝি বিশ্বকাপ ট্রফিই সাধারণ প্লাস্টিকের ব্যাগে বহন করছেন।


ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয় তুমুল আলোচনা। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি এমনভাবে বহন করা নিয়ে বিস্ময় প্রকাশ করেন অনেক সমর্থক ও ক্রীড়া বিশ্লেষক। তবে কিছুক্ষণের মধ্যেই সামনে আসে প্রকৃত তথ্য। জানা যায়, কুকুরেলার হাতে থাকা বস্তুটি আসল বিশ্বকাপ ট্রফি নয়। সেটি ছিল বিখ্যাত খেলনা নির্মাতা প্রতিষ্ঠানের ব্লক দিয়ে তৈরি বিশ্বকাপ ট্রফির একটি প্রতিরূপ, যা দেখতে প্রায় আসল ট্রফির মতোই।


অর্থাৎ, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি ভুল বোঝাবুঝির সৃষ্টি করলেও বাস্তবে আসল বিশ্বকাপ ট্রফি কখনোই প্লাস্টিকের ব্যাগে বহন করা হয়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?