ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার সেনা আইনের আওতায়
  • আপলোড সময় : ২০ জুলাই ২০২৬, বিকাল ৫:৪৭ সময়
  • আপডেট সময় : ২০ জুলাই ২০২৬, বিকাল ৫:৪৭ সময়
গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার সেনা আইনের আওতায় জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২০ জুলাই) পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন পলাতক থাকা মোজাফফর হোসেন ভিন্ন পরিচয়ে প্রতিবেশী একটি দেশে অবস্থান করছিলেন। দেশে ফেরার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, একই মামলার অন্য সহযোগীদের বিচার অতীতে সামরিক আদালতেই সম্পন্ন হয়েছিল। সেই বিচারসংক্রান্ত বিভিন্ন পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই জেনারেল কোর্ট মার্শাল তার বিরুদ্ধে পরবর্তী বিচারিক কার্যক্রম পরিচালনা করবে।


স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সেনাবাহিনীর সদস্যদের ক্ষেত্রে সামরিক আইন কার্যকর থাকে। তাই একই মামলার অন্যান্য আসামিদের মতো মোজাফফর হোসেনের বিরুদ্ধেও সেনা আইনের বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে তিনি স্পষ্ট করেন, যদি কোনো বিষয় বেসামরিক আদালতের এখতিয়ারভুক্ত হয়, তাহলে সেটিও প্রচলিত আইন অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তিনি আরও বলেন, একই ব্যক্তিকে একই ঘটনার জন্য দুটি পৃথক আইনে আলাদাভাবে বিচার করার সুযোগ নেই। তাই আইন যেভাবে নির্দেশনা দেয়, সেই প্রক্রিয়াই অনুসরণ করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি