ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান, করা হচ্ছে সম্পদের তালিকা

সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত জলসিঁড়ি আবাসন প্রকল্পের বাড়িতে অভিযান চালিয়েছে দুর্নীতি
  • আপলোড সময় : ২০ জুলাই ২০২৬, বিকাল ৫:৪২ সময়
  • আপডেট সময় : ২০ জুলাই ২০২৬, বিকাল ৫:৪২ সময়
জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান, করা হচ্ছে সম্পদের তালিকা

সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত জলসিঁড়ি আবাসন প্রকল্পের বাড়িতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২০ জুলাই) সকালে পরিচালিত এই অভিযানে বাড়িতে থাকা বিভিন্ন মালামালের তালিকা প্রস্তুতের কাজ শুরু করে সংস্থাটির তদন্ত দল। দুদকের মুখপাত্র তানজীর আহমেদ অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল সকালে ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় বাড়িতে থাকা বিভিন্ন সম্পদ ও মালামালের জব্দ তালিকা প্রস্তুত করা হচ্ছে।


দুদকের তদন্তে এর আগে জিয়াউল আহসানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। চলতি বছরের ৭ জানুয়ারি আদালতের অনুমোদনের পর তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরও আগে, ২০২৪ সালের ১৬ আগস্ট রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। গণ-অভ্যুত্থান চলাকালে দায়ের হওয়া নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।


মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে জিয়াউল আহসান প্রায় ২২ কোটি ২৭ লাখ ৭৮ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া অনুমোদিত সীমার বাইরে ৫৫ হাজার মার্কিন ডলার জমা রাখারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দুদকের অভিযোগ অনুযায়ী, তার নামে থাকা আটটি ব্যাংক হিসাবে প্রায় ১২০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে। তদন্তে আরও বলা হয়েছে, এসব অর্থের একটি অংশ তার স্ত্রী নুসরাত জাহানের সহযোগিতায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে স্থানান্তর, হস্তান্তর এবং রূপান্তর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।


এজাহারে আরও বলা হয়েছে, দায়িত্বে থাকাকালে নিজের পদমর্যাদা ও ক্ষমতার অপব্যবহার করে তিনি দুর্নীতি দমন কমিশন আইন, দণ্ডবিধি, মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে অভিযোগ করা হয়েছে। জিয়াউল আহসান সর্বশেষ জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। গত সরকারের সময়ে তিনি প্রভাবশালী কর্মকর্তাদের একজন হিসেবে পরিচিত ছিলেন। সরকার পরিবর্তনের পর ৬ আগস্ট তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। বর্তমানে দুদকের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া সম্পদ ও নথিপত্রের ভিত্তিতে তদন্তে নতুন তথ্য যুক্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি