ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

রাশিয়ায় রাতভর শত শত ড্রোন হামলা ইউক্রেনের

রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের এলাকায় ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলার দাবি করেছে মস্কো। রুশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই
  • আপলোড সময় : ২০ জুলাই ২০২৬, দুপুর ১:৫২ সময়
  • আপডেট সময় : ২০ জুলাই ২০২৬, দুপুর ১:৫২ সময়
রাশিয়ায় রাতভর শত শত ড্রোন হামলা ইউক্রেনের

রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের এলাকায় ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলার দাবি করেছে মস্কো। রুশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই হামলায় তিনজন চীনা নাগরিকসহ মোট ১০ জন আহত হয়েছেন। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে রাজধানীকে লক্ষ্য করে চালানো সবচেয়ে বড় ড্রোন হামলাগুলোর একটি হিসেবে ঘটনাটিকে উল্লেখ করা হচ্ছে। সোমবার (২০ জুলাই) আনাদোলু এজেন্সি প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, রাশিয়ার দাবি অনুযায়ী রাতভর ৪০০টিরও বেশি ড্রোন ব্যবহার করা হয়েছে এই হামলায়।


মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাজধানীর দিকে ধেয়ে আসা বিপুলসংখ্যক ড্রোনের বেশির ভাগই শহরের সীমানায় পৌঁছানোর আগেই প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয়। তার দাবি, শুধু মস্কোমুখী ৮৫টি ড্রোন মাঝপথেই ভূপাতিত করা হয়েছে। রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও এই হামলাকে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় আকাশপথের আক্রমণ হিসেবে বর্ণনা করেছে। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিওভ জানিয়েছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তির মাধ্যমে হামলার বড় অংশ প্রতিহত করা হলেও পোডোলস্ক, ডমোদেডোভো এবং ওডিনত্সোভো এলাকায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, কোথাও কোথাও আগুনও লেগেছে। পাশাপাশি কিছু বেসামরিক স্থাপনাও ক্ষতির মুখে পড়েছে।


অন্যদিকে ইউক্রেনপন্থী কয়েকটি পর্যবেক্ষণকারী চ্যানেলের দাবি, হামলায় মস্কো অঞ্চলের একটি বড় লজিস্টিক কেন্দ্র, একটি সরবরাহ পার্ক এবং একটি তেল সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে স্থানীয় প্রশাসনও একটি শিল্প এলাকায় হামলার পর আগুন লাগার ঘটনা নিশ্চিত করেছে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া, ক্রিমিয়া, আজভ সাগর ও কৃষ্ণসাগর অঞ্চলে মোট ৩৮১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।


অন্যদিকে ইউক্রেনের বিমান বাহিনীর দাবি, একই রাতে রাশিয়া তাদের ভূখণ্ডে দুটি নির্দেশিত ক্ষেপণাস্ত্র এবং ৯৪টি ড্রোন নিক্ষেপ করেছে। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, এর মধ্যে ৮১টি ড্রোন ধ্বংস বা নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে। তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে রাশিয়া ও ইউক্রেন—দুই পক্ষের দেওয়া ক্ষয়ক্ষতি ও হামলার পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি