ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ফাইনাল ম্যাচ দেখে স্ত্রীর সঙ্গে ঝগড়া, পরে মিললো আর্জেন্টিনা ভক্তের ঝুলন্ত মরদেহ দুই ফাইনালেই স্পেনের প্রতিপক্ষ পেয়েছে লাল কার্ড মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লিটন দাসকে বিসিবির তলব কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল সামুদ্রিক ‘ফাইলফিশ’ জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান, করা হচ্ছে সম্পদের তালিকা প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে এডিবির নামে ভুয়া ঋণের প্রলোভন, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার ইরানের হামলা

মধ্যপ্রাচ্যের অন্যতম কৌশলগত জলপথ হরমুজ প্রণালি ঘিরে আবারও উত্তেজনা তীব্র হয়েছে। ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড
  • আপলোড সময় : ২০ জুলাই ২০২৬, সকাল ৯:৫০ সময়
  • আপডেট সময় : ২০ জুলাই ২০২৬, সকাল ৯:৫০ সময়
হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার ইরানের হামলা

মধ্যপ্রাচ্যের অন্যতম কৌশলগত জলপথ হরমুজ প্রণালি ঘিরে আবারও উত্তেজনা তীব্র হয়েছে। ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘোষণা দিয়েছে, আইন লঙ্ঘনের অভিযোগে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা দুটি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্যবস্তু করা হবে। সোমবার (২০ জুলাই) প্রকাশিত মিডল ইস্ট আই–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন সামরিক বাহিনীর চাপের মুখে জাহাজ দুটি হরমুজ প্রণালির দক্ষিণ দিকের একটি ঝুঁকিপূর্ণ নৌপথ ব্যবহার করে চলাচলের চেষ্টা করছিল বলে দাবি করেছে তেহরান।


আইআরজিসি এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালি ইরানের নিরাপত্তা ও সার্বভৌমত্বের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই বাইরের কোনো শক্তির সামরিক হস্তক্ষেপ তারা মেনে নেবে না। বিবৃতিতে বলা হয়, এই অঞ্চলে হাজার হাজার কিলোমিটার দূর থেকে এসে মার্কিন বাহিনীর উপস্থিতির কোনো আইনি ভিত্তি নেই এবং এ ধরনের কর্মকাণ্ডের যথাযথ জবাব দেওয়া হবে। ইরানের দাবি, এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার অন্যতম কারণ মার্কিন সামরিক উপস্থিতি। আইআরজিসির ভাষ্য অনুযায়ী, বিদেশি বাহিনীর কার্যক্রমের কারণেই হরমুজ প্রণালিতে নৌ চলাচল দিন দিন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।


বিবৃতিতে আরও কঠোর সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা অব্যাহত থাকলে হরমুজ প্রণালি দিয়ে তেল, গ্যাস কিংবা রাসায়নিক সার পরিবহনও নিরাপদ থাকবে না। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের উল্লেখযোগ্য অংশের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এই হরমুজ প্রণালি দিয়েই আন্তর্জাতিক বাজারে পৌঁছে থাকে। ফলে এই জলপথে যেকোনো ধরনের উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজার, তেলের দাম এবং আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা