ঢাকা | |

এবার হজ ও ওমরাহ যাত্রীদের জন্য চালু হলো ডিজিটাল সেবা

হজ ও ওমরাহ পালনকারীদের ইবাদত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন প্রযুক্তিনির্ভর ডিজিটাল সেবা চালু করেছে সৌদি
  • আপলোড সময় : ১৯ জুলাই ২০২৬, সকাল ৯:৫৯ সময়
  • আপডেট সময় : ১৯ জুলাই ২০২৬, সকাল ৯:৫৯ সময়
এবার হজ ও ওমরাহ যাত্রীদের জন্য চালু হলো ডিজিটাল সেবা

হজ ও ওমরাহ পালনকারীদের ইবাদত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন প্রযুক্তিনির্ভর ডিজিটাল সেবা চালু করেছে সৌদি আরব। এখন থেকে মক্কার পবিত্র মসজিদুল হারামে তাওয়াফ ও সায়ীর সময় কোন এলাকায় কতটা ভিড় রয়েছে, তা রিয়েল-টাইমে জানতে পারবেন মুসল্লিরা। নতুন এই ব্যবস্থার মাধ্যমে তাওয়াফ ও সায়ীর নির্ধারিত পথগুলোর ভিড়ের সর্বশেষ তথ্য তাৎক্ষণিকভাবে দেখা যাবে। পাশাপাশি কোন পথে গেলে অপেক্ষাকৃত কম ভিড় থাকবে, সে সম্পর্কেও দিকনির্দেশনা দেওয়া হবে। ফলে ইবাদতকারীরা সহজেই সুবিধাজনক পথ বেছে নিতে পারবেন।


মসজিদুল হারাম ও মসজিদে নববীর তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষ জানিয়েছে, ইবাদতকারীদের নিরাপত্তা নিশ্চিত করা, চলাচল সহজ করা এবং ধর্মীয় আনুষ্ঠানিকতা আরও স্বাচ্ছন্দ্যে সম্পন্ন করার লক্ষ্যেই এই প্রযুক্তি চালু করা হয়েছে। এই সেবা ব্যবহার করতে কিউআর কোড স্ক্যান করলেই হবে। এরপর মোবাইলের মাধ্যমে তাওয়াফ ও সায়ীর বিভিন্ন এলাকার ভিড়ের পরিস্থিতি, চলাচলের উপযোগী পথ এবং প্রয়োজনীয় তথ্য সহজেই দেখা যাবে।


কর্তৃপক্ষ জানিয়েছে, প্ল্যাটফর্মটি নিয়মিত হালনাগাদ তথ্য সরবরাহ করবে। এতে ভিড় নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে এবং হজ ও ওমরাহ পালনকারীরা নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে ইবাদত সম্পন্ন করতে পারবেন। বিশেষজ্ঞদের মতে, প্রতিবছর লাখো মুসল্লির সমাগম হওয়ায় আধুনিক প্রযুক্তির এই ব্যবহার ভিড় ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দুর্ঘটনার ঝুঁকিও কমাবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা