ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

ফাইনালে আর্জেন্টিনার পক্ষে নেতানিয়াহু, মেসিদের জানালেন শুভকামনা

বিশ্বকাপের ফাইনালকে ঘিরে যখন ফুটবল উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই আন্তর্জাতিক রাজনীতির এক বার্তা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
  • আপলোড সময় : ১৯ জুলাই ২০২৬, সকাল ৯:৫৭ সময়
  • আপডেট সময় : ১৯ জুলাই ২০২৬, সকাল ৯:৫৭ সময়
ফাইনালে আর্জেন্টিনার পক্ষে নেতানিয়াহু, মেসিদের জানালেন শুভকামনা

বিশ্বকাপের ফাইনালকে ঘিরে যখন ফুটবল উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই আন্তর্জাতিক রাজনীতির এক বার্তা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। স্পেনের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থন ও শুভকামনা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আর্জেন্টিনার রাষ্ট্রদূতের মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর পক্ষ থেকে একটি বার্তা পৌঁছে দেওয়া হয় ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে। জবাবে নেতানিয়াহু আর্জেন্টিনার প্রতি শুভকামনা জানিয়ে বলেন, আর্জেন্টিনা তাদের বন্ধু এবং বিশ্বকাপের ফাইনালে তিনি দলটির সাফল্য কামনা করেন।


নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই মহারণে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন। মাঠের লড়াইয়ের পাশাপাশি ম্যাচটিকে ঘিরে রাজনৈতিক আলোচনাও জোরালো হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, ইসরায়েল ইস্যুতে স্পেন ও আর্জেন্টিনা সরকারের ভিন্ন রাজনৈতিক অবস্থানের কারণেই এই শুভকামনার বার্তা আন্তর্জাতিক অঙ্গনে বাড়তি গুরুত্ব পাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ এটিকে কূটনৈতিক সৌজন্য হিসেবে দেখছেন, আবার কেউ রাজনৈতিক বার্তা হিসেবেও ব্যাখ্যা করছেন।


তবে সব বিতর্ক ছাপিয়ে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের নজর এখন একটাই—ফাইনালের ৯০ মিনিটে কে জিতবে বিশ্বকাপের সোনালি ট্রফি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি