ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

আড়াই মাসে সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৩ হাজার

দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিচালিত বিশেষ অভিযানে গত আড়াই মাসে প্রায় ৩৩ হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ।
  • আপলোড সময় : ১৪ জুলাই ২০২৬, সকাল ৯:৫৩ সময়
  • আপডেট সময় : ১৪ জুলাই ২০২৬, সকাল ৯:৫৩ সময়
আড়াই মাসে সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৩ হাজার

দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিচালিত বিশেষ অভিযানে গত আড়াই মাসে প্রায় ৩৩ হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। একই সময়ে বিভিন্ন মামলা ও নিয়মিত অভিযানে আরও প্রায় ৮৪ হাজার ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ও মাদকের বিস্তার রোধে এই অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, মে মাসের শুরু থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে ৩২ হাজার ৯০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি অন্যান্য মামলা ও নিয়মিত অভিযানে আটক হয়েছেন আরও ৮৩ হাজার ৮১৭ জন।


অভিযান চলাকালে দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন, ককটেল, গানপাউডার, দেশীয় অস্ত্র এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে পিস্তল, বন্দুক, রিভলভার, রাইফেল, পাইপগানসহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র রয়েছে। মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন, ফেনসিডিল, গাঁজা, বিদেশি ও দেশীয় মদ জব্দ করা হয়েছে। এসব ঘটনায় ১৪ হাজারের বেশি মামলা দায়ের করা হয়েছে এবং ২০ হাজারেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।


পুলিশ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা পুলিশ, মহানগর পুলিশ, রেঞ্জ, বিশেষায়িত ইউনিট এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সমন্বয়ে এ অভিযান পরিচালিত হচ্ছে। বিশেষ করে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি, চাঁদাবাজ এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতেই এই অভিযানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী দেশব্যাপী এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?