ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

ভোলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ আটক ৪

ভোলার সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনগণের সহায়তায় কুখ্যাত ডাকাত ফিরোজ জামাদ্দারসহ চারজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
  • আপলোড সময় : ১৩ জুলাই ২০২৬, দুপুর ১০:৪ সময়
  • আপডেট সময় : ১৩ জুলাই ২০২৬, দুপুর ১০:৪ সময়
ভোলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ আটক ৪

ভোলার সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনগণের সহায়তায় কুখ্যাত ডাকাত ফিরোজ জামাদ্দারসহ চারজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়েছে। রোববার (১২ জুলাই) উপজেলার পশ্চিম ধনিয়ার বালিয়াকান্দি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।


আটক ব্যক্তিরা হলেন—ফিরোজ ডাকাত বাহিনীর প্রধান ফিরোজ জামাদ্দার (৫৫), মো. ফয়সাল (২৫), মো. ইব্রাহিম (২৫) এবং মো. কামাল (৩০)। কোস্ট গার্ড জানায়, এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন খবর পেয়ে স্থানীয় লোকজন প্রথমে চারজনকে আটক করেন। পরে তারা বিষয়টি কোস্ট গার্ডকে জানালে সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন।


অভিযানে একটি দেশীয় একনলা বন্দুক, চার রাউন্ড তাজা কার্তুজ, তিনটি দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করা হয়। কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। দেশের উপকূলীয় অঞ্চলে আইন-শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার