ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বামীকে হালাল পদ্ধতিতে বশ করার দোয়া ডিসেম্বর ঘিরে নাশকতা ঠেকাতে সতর্ক পুলিশ, রাষ্ট্রবিরোধী অভিযোগে ৪ কর্মকর্তা আটক গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ ৩৮ ক্যাটাগরির পণ্য নিয়ে বাজারে শীর্ষ বৈচিত্র্যময় ব্র্যান্ড লিলি উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষমতা কেউ অস্বীকার করলেই যুদ্ধের হুমকি কিমের বোয়িংয়ের কাছ থেকে ৫০টি উড়োজাহাজ কিনছে চীনা এয়ারলাইন্স ইউক্রেন যুদ্ধে ৫ লাখ রুশ সেনা নিহত: মস্কোর পরিসংখ্যান বিশ্লেষণ করে বিবিসির প্রতিবেদন ‘সোনার বার’ ৪১টি, পরীক্ষার পর দেখা গেল লোহা পাকিস্তানের পার্লামেন্টে দাদার ছবির নিচে দাঁড়িয়ে আবেগাপ্লুত হুমাম কাদের

শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের কেউ প্রকৃত অর্থে
  • আপলোড সময় : ১২ জুলাই ২০২৬, দুপুর ১০:৩৩ সময়
  • আপডেট সময় : ১২ জুলাই ২০২৬, দুপুর ১০:৩৩ সময়
শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের কেউ প্রকৃত অর্থে মুসলিম কিংবা বাংলাদেশি হয়ে উঠতে পারেননি। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশনে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


বক্তব্যে সারজিস আলম বলেন, স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে স্বৈরাচারী শাসনব্যবস্থা চালু করেছিলেন। তাঁর দাবি, পরবর্তীতে শেখ হাসিনাও একই ধরনের শাসনধারা অনুসরণ করে দীর্ঘ সময় দেশ পরিচালনা করেছেন। সীমান্তে পুশইন ইস্যুতে সীমান্তরক্ষী বাহিনী ও স্থানীয় জনগণের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, দেশের সীমান্ত সুরক্ষায় বাহিনীকে আরও শক্তিশালী করা প্রয়োজন।


এর আগে রাজশাহীর গোদাগাড়ী থেকে সড়কপথে রহনপুর পর্যন্ত আয়োজিত পদযাত্রায় অংশ নেন সারজিস আলম। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত নিরাপত্তার দাবিতে আয়োজিত এই কর্মসূচি শেষে রেলস্টেশন এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে জুলাই আন্দোলনে নিহত এক ব্যক্তির পরিবারের সদস্যের সঙ্গেও তিনি কথা বলেন। সমাবেশে দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের একাধিক নেতা বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে স্থানীয় সরকার নির্বাচনে দলের মনোনীত এক প্রার্থীকে উপস্থিত সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ

পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ