ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির ‘ছাদ থেকে পুরো পরিবারকে ভেসে যেতে দেখলাম, এই বন্যা আমাদের সবকিছু কেড়ে নিয়েছে’ ৯/১১ হামলার বিচার শুরু ২০২৮ সালে সরকার সার সংকটের অভিযোগ এড়াতে চাইছে: নাহিদ ইসলাম স্ত্রীকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন পুলিশ সদস্য নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ও সহযোগিতার বার্তা সংসদীয় কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে: ১১ দলীয় ঐক্য রাইস মিলের গুদামে ২১৭ বস্তা সার, মালিকের কারাদণ্ড নেপালে নিহত বেড়ে ১৫৭, যুক্তরাষ্ট্রের ৪৭ জনসহ নিখোঁজ চার শতাধিক

দেশের ১৩ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, পাঁচ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি

ভোর থেকেই রাজধানীতে টানা ঝুম বৃষ্টিতে জনজীবন ব্যাহত হয়েছে। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় সড়কে যান চলাচলে বিঘ্ন
  • আপলোড সময় : ১২ জুলাই ২০২৬, দুপুর ১০:৮ সময়
  • আপডেট সময় : ১২ জুলাই ২০২৬, দুপুর ১০:৮ সময়
দেশের ১৩ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, পাঁচ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি

ভোর থেকেই রাজধানীতে টানা ঝুম বৃষ্টিতে জনজীবন ব্যাহত হয়েছে। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটছে এবং ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুর পর্যন্ত রাজধানীতে বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টা ঢাকাসহ আশপাশের এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


অন্যদিকে, দেশের বিভিন্ন অভ্যন্তরীণ নদীবন্দরের জন্যও সতর্কবার্তা জারি করা হয়েছে। রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ভারতের মধ্যাঞ্চলে অবস্থানরত লঘুচাপ এবং উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এসব এলাকায় ১০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এ কারণে পার্বত্য অঞ্চলে ভূমিধসের উচ্চ ঝুঁকির সতর্কতা বহাল রাখা হয়েছে। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ