ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

৬ ঘণ্টায় রাজধানীতে ৭৬ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি

সপ্তাহের প্রথম কর্মদিবসেই টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানীর জনজীবন। সকাল থেকে থেমে থেমে ভারী বর্ষণে ঢাকার বিভিন্ন
  • আপলোড সময় : ১২ জুলাই ২০২৬, দুপুর ১০:৭ সময়
  • আপডেট সময় : ১২ জুলাই ২০২৬, দুপুর ১০:৭ সময়
৬ ঘণ্টায় রাজধানীতে ৭৬ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি

সপ্তাহের প্রথম কর্মদিবসেই টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানীর জনজীবন। সকাল থেকে থেমে থেমে ভারী বর্ষণে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, অফিসগামী কর্মজীবী ও সাধারণ যাত্রীরা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত মাত্র ছয় ঘণ্টায় রাজধানীতে ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় মোট বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে ৯৭ মিলিমিটার, যা চলতি মাসের সর্বোচ্চ।


আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, সাগরে সৃষ্ট নিম্নচাপ, মৌসুমি বায়ুর সক্রিয়তা এবং বায়ুমণ্ডলের চাপের পরিবর্তনের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক দিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে। আজও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।


টানা বৃষ্টির কারণে রাজধানীর বিজয় সরণি, মানিক মিয়া অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ধানমন্ডি, মিরপুরের কাজীপাড়াসহ বিভিন্ন সড়কে পানি জমে যান চলাচল ব্যাহত হয়েছে। এতে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে। এদিকে, অব্যাহত বর্ষণের প্রভাবে দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ভারী বৃষ্টির কারণে জনদুর্ভোগ বেড়েছে, যদিও সর্বশেষ হিসাবে ওই দুই বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার