ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাশিয়ার সীমান্তে ফিনল্যান্ডের ২০০ কিলোমিটারের নিরাপত্তা বেড়া নির্মাণ ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের এক লাখ প্রবাসী বাংলাদেশি: হাসনাত আবদুল্লাহ দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা মিথ্যা বললে শরীরে যেসব ক্ষতি হতে পারে ফেইনুর্ডকে ৫-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করল বার্সেলোনা সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তৃতীয় দিনে গ্রাহকদের ৩৮১ কোটি টাকা উত্তোলন যমুনা সেতুতে দুর্ঘটনা, উত্তরবঙ্গমুখী লেনে যান চলাচল বন্ধ

চরফ্যাসনে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা

ভোলার চরফ্যাসনে হারুন (২০) নামে এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা।বুধবার (২০ ডিসেম্বর)
  • আপলোড সময় : ২০ ডিসেম্বর ২০২৩, দুপুর ৩:১ সময়
  • আপডেট সময় : ২০ ডিসেম্বর ২০২৩, দুপুর ৩:১ সময়
চরফ্যাসনে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা ছবি : সংগৃহীত
ভোলার চরফ্যাসনে হারুন (২০) নামে এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা।বুধবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হামিদপুর গ্রামের মেঘনা নদীর তীরবর্তী এলাকা থেকে পুলিশ তার গলাকাটা মরদেহ উদ্ধার করে। 

চরফ্যাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। হারুন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবদুল মুনাফ পালোয়ানের ছেলে।

হারুনের বাবা জানান, গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে হারুন যাত্রী নিয়ে চরফ্যাসন আসে। রাত ১০টার দিকে হারুনের মায়ের সঙ্গে তার মোবাইল ফোনে কথা হয়। রাত ১১টার দিকে পুনরায় হারুনের মোবাইলে কল দিলে তার মোবাইল ফোন বন্ধ পান।

ওসি জানান, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হামিদপুর গ্রামের মেঘনা নদীর তীরবর্তী এলাকায় অটোরিকশার চালক হারুনের গলাকাটা মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি থানায় নিয়ে আসেন। লাশের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের