ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

সারা দেশে নির্বাচনী প্রতিযোগিতায় টিকে রইলেন ১৮৯৬ প্রার্থী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন ৩৪৭ জন। ফলে মোট
  • আপলোড সময় : ১৮ ডিসেম্বর ২০২৩, সকাল ৮:১৩ সময়
  • আপডেট সময় : ১৮ ডিসেম্বর ২০২৩, সকাল ৮:১৩ সময়
সারা দেশে নির্বাচনী প্রতিযোগিতায় টিকে রইলেন ১৮৯৬ প্রার্থী ছবি : সংগৃহীত
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন ৩৪৭ জন। ফলে মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮৯৬ জন।

রোববার (১৭ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে (রোববার) ৩৪৭ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

সচিব বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল আজ (১৭ ডিসেম্বর)। ৬৪টি জেলার রিটার্নিং অফিসার এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগর আসনগুলোর রিটার্নিং অফিসার থেকে পাঠানো তথ্য অনুযায়ী, মোট মনোনয়ন দাখিলের সংখ্যা ছিল দুই হাজার ৭১৬ জন। বাছাইয়ে বাতিল হয়েছিল ৭৩১ জন। আপিল দায়ের হয়েছিল ৫৬০টি। আপিল মঞ্জুর হয়েছিল ২৮৬টি এবং আপিল নামঞ্জুর হয়েছিল ২৭৪টি।

এ ছাড়া, আজ সারা দেশে মনোনয়ন প্রত্যাহার হয়েছে ৩৪৭টি, স্থগিত আছে পাঁচটি। প্রার্থিতা প্রত্যাহার শেষে এখন মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮৯৬টি।

তিনি আরও বলেন, এখন মোট ২৭টি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে। মোট ২৮টি রাজনৈতিক দল থেকে একটি দল অর্থাৎ গণতন্ত্রী পার্টি বাদ পড়েছে।

সব প্রার্থীকে নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি