ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল-মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে ইইউতে মতবিরোধ সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ রাশিয়ার সীমান্তে ফিনল্যান্ডের ২০০ কিলোমিটারের নিরাপত্তা বেড়া নির্মাণ ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের এক লাখ প্রবাসী বাংলাদেশি: হাসনাত আবদুল্লাহ দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

গৌরীপুরে ছাত্রদলের মিছিল, আটক ২

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল করছিলের ছাত্রদলেন নেতাকর্মীরা। এসময় পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় দুজনকে আটক
  • আপলোড সময় : ১৪ ডিসেম্বর ২০২৩, দুপুর ১১:৫৭ সময়
  • আপডেট সময় : ১৪ ডিসেম্বর ২০২৩, দুপুর ১১:৫৭ সময়
গৌরীপুরে ছাত্রদলের মিছিল, আটক ২ ছবি : সংগৃহীত
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল করছিলের ছাত্রদলেন নেতাকর্মীরা। এসময় পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় দুজনকে আটক করেছে পুলিশ। পালানোর সময় ছাত্রদলের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে গৌরীপুর পৌর শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও ধাওয়ার  ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রুবেল মিয়া ও সদস্য তানভীর আহম্মেদ। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে গৌরীপুর উত্তর বাজারে বিক্ষোভ-মিছিল করার সময় ছাত্রদল নেতারা একটি প্রাইভেটকার ও অটোরিকশা ভাঙচুর করেন। এ ঘটনায় গৌরীপুর থানার উপ-পরিদর্শক মো. শাহজালাল বাদী হয়ে থানায় ১০ জনের নামে ও অজ্ঞাতনামা ১০ জনকে আসামী করে মামলা করেন।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে গৌরীপুর পৌর শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন আসামীসহ ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় পুলিশ আসামীদের গ্রেপ্তার করতে গেলে বিক্ষোভকারীরা পালিয়ে যান। এসময় পুলিশ দৌড়ে ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করে।

শান্তিপূর্ণ মিছিলে পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান শরীফ। তিনি বলেন, অবরোধের সমর্থনে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ হামলা করেছে। এতে পাঁচজন আহত হয়েছেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের