ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর কাছে ‘ভালোকে ভালো, খারাপকে খারাপ’ বলার স্বাধীনতা চাইলেন জুলাইযোদ্ধা নাসির শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সারোয়ার তুষার বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, দুই যুবকের আত্মহত্যা মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার চিন্ময় দাসের জামিন নামঞ্জুর, সাক্ষ্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন রাষ্ট্রপক্ষের সাক্ষী স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী হাসছে স্পেন, কাঁদছে আর্জেন্টিনা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: মানসিক ট্রমায় অনেক শিক্ষার্থী গুরুর মন্ত্রে ধরাশায়ী শিষ্য বাহরাইনে মার্কিন পেট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের

আশুলিয়ায় ঝুটের গোডাউনে আগুন

ঢাকার আশুলিয়ায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে
  • আপলোড সময় : ১৩ ডিসেম্বর ২০২৩, দুপুর ২:৫৫ সময়
  • আপডেট সময় : ১৩ ডিসেম্বর ২০২৩, দুপুর ২:৫৫ সময়
আশুলিয়ায় ঝুটের গোডাউনে আগুন ছবি : সংগৃহীত
ঢাকার আশুলিয়ায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পুরো গোডাউনটি পুড়ে ছাই হয়ে যায়।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত ১০টার দিকে আশুলিয়ার বাঁশবাড়ী নরিঙ্গারটেক এলাকায় মিলটন হোসেনের মালিকানাধীন ঝুটের গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়ার জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম।

স্থানীয়রা জানান, মিল্টন নামের এক ব্যক্তির মালিকানাধীন ঝুটের গোডাউনে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় পুরো গোডাউনটি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আবু সায়েম মাসুম জানান, রাত ১০টার দিকে আশুলিয়ার বাঁশবাড়ী এলাকায় অগ্নিকাণ্ডের একটি খবর আসে। খবর পেয়ে আমরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। আমাদের দুটি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে দেড় ঘণ্টার মত সময় লাগে। ঝুটের গোডাউনটি টিনশেডের ছিল। যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। গোডাউন মালিক জানিয়েছে গোডাউনটি তালাবদ্ধ ছিল, যার ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। এখনো কাজ চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষাগুরুর বিভীষিকাকাল কাটবে কবে?

শিক্ষাগুরুর বিভীষিকাকাল কাটবে কবে?