ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিক্ষামন্ত্রীর পদত্যাগে মুখ খুললেন বলিউড তারকারা ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী ‘টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা যতবার নির্বাচন করেছেন, ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছেন’ স্থানীয় সরকার নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ তারেক রহমানের বিনিয়োগ নিশ্চিত করতে অর্থ পাচার বন্ধ করতে চায় সরকার: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিরিয়ায় মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫ ৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী ৩০ বছরে ঢাকায় নির্মাণ বেড়েছে ১৮৮ শতাংশ প্রশাসনিক পর্যালোচনার বৃত্তে আটকা পে-স্কেল নতুন রাষ্ট্রপতি সেপ্টেম্বরে

‘কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেস একীভূত হচ্ছে না’: ঋতব্রত ব্যানার্জি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে। বিধানসভা নির্বাচনের পর থেকেই দলটির ভেতরে চলমান অস্থিরতা সাম্প্রতিক
  • আপলোড সময় : ১১ জুন ২০২৬, দুপুর ১০:০ সময়
  • আপডেট সময় : ১১ জুন ২০২৬, দুপুর ১০:০ সময়
‘কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেস একীভূত হচ্ছে না’: ঋতব্রত ব্যানার্জি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে। বিধানসভা নির্বাচনের পর থেকেই দলটির ভেতরে চলমান অস্থিরতা সাম্প্রতিক সময়ে আরও প্রকট হয়ে উঠেছে। একের পর এক পদত্যাগ এবং নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্য অসন্তোষের ঘটনায় রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বিদ্রোহী নেতা ঋতব্রত ব্যানার্জি কংগ্রেসে যোগদানের গুঞ্জন নাকচ করেছেন। তিনি দাবি করেছেন, বর্তমানে তার পক্ষে ৬৪ জন বিধায়কের সমর্থন রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, শুরুতে এই সংখ্যা ছিল ৫৮, যা ধীরে ধীরে বেড়ে ৬৪-তে পৌঁছেছে। শিগগিরই এই সমর্থনের প্রমাণ হিসেবে স্পিকারের কাছে আনুষ্ঠানিক চিঠি জমা দেওয়া হবে বলেও জানান তিনি।


এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ঋতব্রত ব্যানার্জি বলেন, কংগ্রেসে যোগ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাঁর দাবি, দলের অভ্যন্তরীণ সাংগঠনিক সংকট নিয়েই এই অবস্থান, কংগ্রেসের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তিনি আরও জানান, বিধায়ক ছাড়াও জেলা পরিষদ, পৌরসভা ও পঞ্চায়েত পর্যায়ের প্রতিনিধিদের ক্ষেত্রেও কোনো দলবদলের পরিকল্পনা নেই।


এদিকে, তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে কংগ্রেসের সম্ভাব্য সমঝোতা বা জোট নিয়ে যে আলোচনা চলছে, তা নাকচ করেছেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, এ ধরনের কোনো বিষয়ে তিনি অবগত নন এবং বিষয়টি নিয়ে তিনি ‘অন্ধকারে’ রয়েছেন। ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প