ঢাকা | |

এক কোটি কর্মসংস্থানের নতুন শ্রমবাজার খুঁজছে সরকার

নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মীদের চাহিদা যাচাই এবং নতুন শ্রমবাজার
  • আপলোড সময় : ১১ জুন ২০২৬, সকাল ৯:৫৭ সময়
  • আপডেট সময় : ১১ জুন ২০২৬, সকাল ৯:৫৭ সময়
এক কোটি কর্মসংস্থানের নতুন শ্রমবাজার খুঁজছে সরকার

নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মীদের চাহিদা যাচাই এবং নতুন শ্রমবাজার খোঁজার কার্যক্রম চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, দেশের বৈদেশিক কর্মসংস্থান খাত সম্প্রসারণ এবং নতুন বাজার সৃষ্টির জন্য সরকার ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। বুধবার (১০ জুন) বিকেলে জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি ৭১) নোটিশের জবাবে তিনি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, স্বাধীনতার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনশক্তি রপ্তানির ভিত্তি স্থাপন করেন। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শাসনামলে বৈদেশিক কর্মসংস্থান খাত আরও বিস্তৃত হয় এবং ২০০১ সালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়। তিনি আরও জানান, দক্ষ জনশক্তি তৈরিতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বর্তমানে ১৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ছয়টি মেরিন টেকনোলজি ইনস্টিটিউটে ৫৫টি ট্রেডে ১৩০টি পেশায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি নয়টি বিদেশি ভাষা শেখার সুযোগ রয়েছে।


এছাড়া ৫০টি উপজেলায় নতুন কারিগরি শিক্ষা কেন্দ্র স্থাপনের কাজ চলছে এবং বিদেশফেরত কর্মীদের পুনঃপ্রশিক্ষণের মাধ্যমে পুনরায় বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। প্রতিমন্ত্রী জানান, এক লাখ দক্ষ চালক তৈরির প্রকল্প বাস্তবায়ন এবং নিয়োগকর্তা ও কর্মীদের সরাসরি সংযোগের জন্য ‘ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সৌদি আরবের তাকামুলের সঙ্গে চুক্তির আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানে স্কিল টেস্ট কার্যক্রমও চলমান রয়েছে।


তিনি বলেন, দেশীয় প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে জাপানি, কোরিয়ান, ইংরেজি, আরবি, জার্মান, ম্যান্ডারিন ও ইতালিয়ানসহ বিভিন্ন ভাষা শিক্ষা দেওয়া হচ্ছে। বিদেশগামীদের জন্য ঋণ সুবিধা ও কম সুদে জামানতবিহীন ঋণের ব্যবস্থাও রয়েছে। কূটনৈতিক উদ্যোগের কথা উল্লেখ করে তিনি জানান, ওমান, মালয়েশিয়া ও বাহরাইনসহ বিভিন্ন দেশে শ্রমবাজার সম্প্রসারণে কাজ চলছে। বর্তমানে ২৮টি সম্ভাব্য শ্রমবাজারের মধ্যে ১৮টি দেশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এছাড়া দক্ষিণ কোরিয়া, জাপান, ওমান ও থাইল্যান্ডের সঙ্গে নতুন চুক্তি প্রক্রিয়াধীন। তিনি আরও জানান, কাতার সফরের সময় দেশটি বিশেষ করে টেকনিক্যাল খাতে বাংলাদেশি দক্ষ কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরির আগ্রহ প্রকাশ করেছে।


ইউরোপের শ্রমবাজার প্রসঙ্গে তিনি বলেন, সার্বিয়া, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া ও গ্রিসসহ কয়েকটি দেশে বাংলাদেশি কর্মীদের চাহিদা থাকলেও ভিসা সেন্টারের জটিলতার কারণে সমস্যা হচ্ছে। এসব সমস্যা সমাধানে কূটনৈতিকভাবে উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সংশ্লিষ্ট দেশগুলো ঢাকায় নিয়মিত কনস্যুলার সেবা প্রদান করে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিল হচ্ছে

বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিল হচ্ছে