ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ারও করবো: আইজিপি কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল বিএনপিই নির্বাচনে ধর্ম ব্যবহার করেছে, অভিযোগ গোলাম পরওয়ারের কোনো অনুদান নয়, জলবায়ু তহবিলে প্রাপ্য অধিকার চান চিফ হুইপ ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে কমনওয়েলথ সম্মেলনে যাচ্ছেন হুমায়ুন কবির মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রুমি, ছেড়েছেন গাজীপুর অক্টোবরের ২৪ দিনে এল ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স ৪৫তম বিসিএসের ২৬৬ কর্মকর্তাকে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ তারেক রহমানের ভালোর জন্যই আমরা সংবিধান সংস্কার পরিষদ চেয়েছি: নাহিদ ইসলাম

বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব আসতে পারে। প্রস্তাব অনুযায়ী বর্তমান ৩ লাখ ৫০
  • আপলোড সময় : ১১ জুন ২০২৬, সকাল ৯:৫১ সময়
  • আপডেট সময় : ১১ জুন ২০২৬, সকাল ৯:৫১ সময়
বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব আসতে পারে। প্রস্তাব অনুযায়ী বর্তমান ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে তা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করা হতে পারে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয় বিবেচনায় এ প্রস্তাব বাজেটে অন্তর্ভুক্ত হতে পারে। আগামী বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দিতে পারেন বলে জানা যায়।


সূত্র আরও জানায়, শুধু আগামী অর্থবছর নয়, আগামী পাঁচ বছরের জন্য ধাপে ধাপে করমুক্ত আয়সীমা বৃদ্ধির একটি রূপরেখাও বাজেটে থাকতে পারে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা, ২০২৮-২৯ ও ২০২৯-৩০ অর্থবছরে ৪ লাখ টাকা এবং ২০৩০-৩১ অর্থবছরে তা ৪ লাখ ৫০ হাজার টাকা করার প্রস্তাব থাকতে পারে।


বিশেষ শ্রেণির করদাতাদের জন্যও করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব আসতে পারে। নারী করদাতা ও ৬৫ বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে ধাপে ধাপে করমুক্ত আয়সীমা সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত উন্নীত করার পরিকল্পনার কথা জানা গেছে। এ ছাড়া তৃতীয় লিঙ্গের করদাতা ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য করমুক্ত আয়সীমা ধাপে ধাপে বাড়িয়ে সর্বোচ্চ ৫ লাখ ৭৫ হাজার টাকা পর্যন্ত নির্ধারণের প্রস্তাব থাকতে পারে। গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও ‘জুলাই যোদ্ধা’ করদাতাদের জন্যও আলাদা সুবিধা রেখে করমুক্ত আয়সীমা সর্বোচ্চ ৬ লাখ টাকা পর্যন্ত নির্ধারণের সম্ভাবনার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু