ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিক্ষামন্ত্রীর পদত্যাগে মুখ খুললেন বলিউড তারকারা ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী ‘টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা যতবার নির্বাচন করেছেন, ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছেন’ স্থানীয় সরকার নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ তারেক রহমানের বিনিয়োগ নিশ্চিত করতে অর্থ পাচার বন্ধ করতে চায় সরকার: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিরিয়ায় মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫ ৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী ৩০ বছরে ঢাকায় নির্মাণ বেড়েছে ১৮৮ শতাংশ প্রশাসনিক পর্যালোচনার বৃত্তে আটকা পে-স্কেল নতুন রাষ্ট্রপতি সেপ্টেম্বরে

বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব আসতে পারে। প্রস্তাব অনুযায়ী বর্তমান ৩ লাখ ৫০
  • আপলোড সময় : ১১ জুন ২০২৬, সকাল ৯:৫১ সময়
  • আপডেট সময় : ১১ জুন ২০২৬, সকাল ৯:৫১ সময়
বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব আসতে পারে। প্রস্তাব অনুযায়ী বর্তমান ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে তা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করা হতে পারে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয় বিবেচনায় এ প্রস্তাব বাজেটে অন্তর্ভুক্ত হতে পারে। আগামী বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দিতে পারেন বলে জানা যায়।


সূত্র আরও জানায়, শুধু আগামী অর্থবছর নয়, আগামী পাঁচ বছরের জন্য ধাপে ধাপে করমুক্ত আয়সীমা বৃদ্ধির একটি রূপরেখাও বাজেটে থাকতে পারে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা, ২০২৮-২৯ ও ২০২৯-৩০ অর্থবছরে ৪ লাখ টাকা এবং ২০৩০-৩১ অর্থবছরে তা ৪ লাখ ৫০ হাজার টাকা করার প্রস্তাব থাকতে পারে।


বিশেষ শ্রেণির করদাতাদের জন্যও করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব আসতে পারে। নারী করদাতা ও ৬৫ বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে ধাপে ধাপে করমুক্ত আয়সীমা সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত উন্নীত করার পরিকল্পনার কথা জানা গেছে। এ ছাড়া তৃতীয় লিঙ্গের করদাতা ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য করমুক্ত আয়সীমা ধাপে ধাপে বাড়িয়ে সর্বোচ্চ ৫ লাখ ৭৫ হাজার টাকা পর্যন্ত নির্ধারণের প্রস্তাব থাকতে পারে। গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও ‘জুলাই যোদ্ধা’ করদাতাদের জন্যও আলাদা সুবিধা রেখে করমুক্ত আয়সীমা সর্বোচ্চ ৬ লাখ টাকা পর্যন্ত নির্ধারণের সম্ভাবনার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প