ঢাকা | |

বিএসএফের গুলির হুমকি, বিজিবির জবাব- ‘আমরা কি বসে থাকব’

দেশের ২৬ জেলার বাংলাদেশ-ভারত সীমান্তজুড়ে পুশইন ইস্যুকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সীমান্তের দীর্ঘ প্রায় ৪
  • আপলোড সময় : ১১ জুন ২০২৬, সকাল ৯:৩৮ সময়
  • আপডেট সময় : ১১ জুন ২০২৬, সকাল ৯:৩৮ সময়
বিএসএফের গুলির হুমকি, বিজিবির জবাব- ‘আমরা কি বসে থাকব’

দেশের ২৬ জেলার বাংলাদেশ-ভারত সীমান্তজুড়ে পুশইন ইস্যুকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সীমান্তের দীর্ঘ প্রায় ৪ হাজার কিলোমিটার এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পাশাপাশি সহায়তায় রয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। স্থানীয় সূত্র জানায়, অনেক সীমান্ত এলাকায় গভীর রাতে মাইকিং শোনার পর স্থানীয়রা লাঠিসোঁটা ও দেশীয় সরঞ্জাম নিয়ে পাহারায় নেমে পড়ছে। গত কয়েক দিনে একাধিক সীমান্ত পয়েন্টে অনুপ্রবেশের চেষ্টা ঠেকানো হয়েছে বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী।


সর্বশেষ জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে পুশইনকে কেন্দ্র করে বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, এক পর্যায়ে এক ব্যক্তিকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হলে বিজিবি তাতে বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের পরিস্থিতি তৈরি হয়। পরবর্তীতে সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি বলে জানা গেছে। বৈঠকে আলোচনার পরও সংশ্লিষ্ট ব্যক্তিকে ফেরত নেওয়া হয়নি এবং তাকে শূন্যরেখায় রেখে উভয় পক্ষ নিজ নিজ অবস্থানে ফিরে যায়।


স্থানীয়দের উপস্থিতি ও উত্তেজনার মধ্যে দুই বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা কঠোর অবস্থান নেন এবং স্থানীয় জনগণও সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে থাকে। এদিকে সীমান্ত পরিস্থিতি নিয়ে দুই দেশের যৌথ বৈঠকেও বিভিন্ন অমীমাংসিত বিষয় আলোচনা হয়েছে। নদী, সীমান্ত পিলার স্থাপন ও পানি প্রবাহ সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেছে। বৈঠকের শেষ দিনে যৌথ বিবৃতি প্রকাশের কথা রয়েছে। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী আলোচনা অব্যাহত রেখেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিল হচ্ছে

বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিল হচ্ছে