ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপে ‘রেকর্ড পরিমাণ প্রাইজমানি’র কে কত টাকা পাবে? দুই বছরেও পুনর্গঠন হয়নি ইউসিবি বোর্ড, রিটের শুনানি আজ বিশ্বকাপে ৭ থেকে ১০ গোল খাওয়ার ম্যাচগুলো নির্বাচনের আগে ইসলামী ব্যাংক একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রমাণ করতে পারলে আমি তাকে মেডেল দেব: স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে জামায়াত আমির নাড়ুর কথা বলে কুরিয়ার সার্ভিসে ১৪ কেজি গাঁজা বুকিং, ধরল ডিবি র‍্যামন ম্যাগসেসের আদলে জিয়া পুরস্কার প্রবর্তন মোবাইলে কোরআন পড়লে সওয়াব হবে কি? সুখবর! মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচেই খেলতে পারেন নেইমার কী থাকবে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে?

স্টেডিয়ামের গ্যালারিতে ছাউনি, টয়লেট সংস্কারসহ নতুন বোর্ডের একগুচ্ছ সিদ্ধান্ত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভায় মিরপুরের জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া
  • আপলোড সময় : ১০ জুন ২০২৬, সকাল ৯:৪২ সময়
  • আপডেট সময় : ১০ জুন ২০২৬, সকাল ৯:৪২ সময়
স্টেডিয়ামের গ্যালারিতে ছাউনি, টয়লেট সংস্কারসহ নতুন বোর্ডের একগুচ্ছ সিদ্ধান্ত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভায় মিরপুরের জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত উদ্যোগ হলো অত্যাধুনিক সুইমিংপুল নির্মাণ এবং খেলোয়াড়দের জন্য জিমনেসিয়াম আধুনিকায়ন। সভায় স্টেডিয়ামের পূর্ব গ্যালারিতে ছাউনি নির্মাণের পরিকল্পনাও অনুমোদন করা হয়েছে। দীর্ঘদিন ধরে রোদ, বৃষ্টি ও ঝড়ের সময় এই অংশের দর্শকদের দুর্ভোগ পোহাতে হতো। নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে স্টেডিয়ামের সব গ্যালারিই ছাউনির আওতায় চলে আসবে।


পরিচালনা পর্ষদ জানিয়েছে, বর্তমান জিমনেসিয়ামটি অনেক পুরোনো হয়ে যাওয়ায় সেটিকে আধুনিক প্রযুক্তি ও সরঞ্জামে সমৃদ্ধ করা হবে। পাশাপাশি দীর্ঘদিনের পরিকল্পিত সুইমিংপুল প্রকল্পও এবার বাস্তবায়নের পথে এগোচ্ছে। এর ফলে অনুশীলন ও পুনর্বাসন কার্যক্রমে জাতীয় দলের ক্রিকেটাররা উন্নত সুবিধা পাবেন। এ ছাড়া জাতীয় ক্রিকেট দলের যাতায়াত ব্যবস্থাকে আরও উন্নত করতে একটি নতুন টিম বাস কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে স্টেডিয়ামের দুটি প্রধান ড্রেসিংরুম, খেলোয়াড়দের খাবার কক্ষ এবং খেলা পর্যবেক্ষণ এলাকার আধুনিকায়নের জন্যও বাজেট অনুমোদন করা হয়েছে।


ক্রিকেট সংশ্লিষ্টদের মতে, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে মিরপুরের জাতীয় ক্রিকেট স্টেডিয়াম আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে যাবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিল হচ্ছে

বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিল হচ্ছে