ঘন কুয়াশার কারণে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত সোয়া ১২টা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে বিআইডব্লিউটিসি। পরে সকাল সাড়ে ৬টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এদিন সকাল সাড়ে ৭টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল সন্ধ্যার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার প্রকোপ শুরু হয়। রাত ১২টার দিকে বনলতা নামের একটি ফেরি যাত্রী ও যানবাহনসহ মাঝ নদীতে আলোক স্বল্পতায় আটকে পড়ে। দুর্ঘটনা এড়াতে নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়।
সকাল সাড়ে ৬টার দিকে কুয়াশার প্রকোপ কমে গেলে এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন