ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী ২৯ ডিসেম্বর থেকে মাঠে থাকবে সেনাবাহিনী।সোমবার
  • আপলোড সময় : ১২ ডিসেম্বর ২০২৩, সকাল ৯:১৮ সময়
  • আপডেট সময় : ১২ ডিসেম্বর ২০২৩, সকাল ৯:১৮ সময়
২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী ছবি : সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী ২৯ ডিসেম্বর থেকে মাঠে থাকবে সেনাবাহিনী।

সোমবার (১১ ডিসেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।

নির্বাচনে সেনা মোতায়েন হবে কি না, এ বিষয়ে সোমবার সন্ধ্যা ৭টায় আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল।

এ বৈঠকের পরই নির্বাচনে সেনা মোতায়েনের ঘোষণা এলো।

ইসি সূত্র জানায়, এবারের নির্বাচনে সাড়ে ৭ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ভোটের মাঠে কাজ করবে। এবার আনসার সদস্য ৫ লাখ ১৬ হাজার জন, পুলিশ ও র‌্যাবের এক লাখ ৮২ হাজার ৯১ জন ও কোস্টগার্ডের দুই হাজার ৩৫০ জন, বিজিবির ৪৬ হাজার ৮৭৬ জন নিয়োজিত থাকবেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি