ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল-মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে ইইউতে মতবিরোধ সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ রাশিয়ার সীমান্তে ফিনল্যান্ডের ২০০ কিলোমিটারের নিরাপত্তা বেড়া নির্মাণ ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের এক লাখ প্রবাসী বাংলাদেশি: হাসনাত আবদুল্লাহ দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

২ সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে চূড়ান্ত বিজয়: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আগামী দুই সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ‘চূড়ান্ত বিজয়’ ঘোষণা করবে। ইরান
  • আপলোড সময় : ৯ জুন ২০২৬, সকাল ৯:৩৮ সময়
  • আপডেট সময় : ৯ জুন ২০২৬, সকাল ৯:৩৮ সময়
২ সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে চূড়ান্ত বিজয়: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আগামী দুই সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ‘চূড়ান্ত বিজয়’ ঘোষণা করবে। ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনা প্রশমিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এমন মন্তব্য করেন তিনি। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের সমর্থনে আয়োজিত এক টেলি-সমাবেশে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে এবং চলমান সংঘাতে তারা জয়লাভের পথে। তার ভাষ্য অনুযায়ী, ঘোষিত বিজয়ের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও দ্রুত কমে আসবে।


এর আগে ইরান ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রথম দফার ক্ষেপণাস্ত্র হামলা শেষ হওয়ার ঘোষণা দেয়। তবে একই সঙ্গে সতর্ক করে জানায়, লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত থাকলে তারা আরও কঠোর ও বিধ্বংসী জবাব দেবে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি বিমান বাহিনী লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালায়। এর জবাবে উত্তর ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এরপর ইরানের একাধিক সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল।


উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতিতে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েল ও ইরানকে অবিলম্বে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান। অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের সঙ্গে সংঘাত আপাতত বন্ধ রয়েছে। তবে ভবিষ্যতে কোনো হামলা হলে তার কঠোর জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। মধ্যপ্রাচ্যের এই অস্থির পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর বিশ্ববাসীর।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের