ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অপ্রতিম হত্যা: আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী ধরা পড়া মার্কিন ডুবো ড্রোনের প্রযুক্তি নকল করবে ইরান শাটডাউনে অচল চুয়েট, উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থীরা মাদক ও মোবাইল আসক্তিতে বিপন্ন কিশোর-তরুণ সমাজ! একটি বিলের অপমৃত্যু, বারবার ফিরে আসে যার প্রাসঙ্গিকতা দেড় বছর আগে অপ্রতিমের মায়ের হাতে গাঁজাসহ আটক হয়েছিল আসামি ফাহাদ বাড়ছে ব্যয়, কমছে আয়; সংসার চালাতে হিমশিম জাতিসংঘের ভাষণে ইরানকে ‘ধূলিসাৎ’ করার হুঁশিয়ারি ট্রাম্পের ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে আটক বাংলাদেশি প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক: সম্পর্ক জোরদারের প্রত্যয়

বিদায়ী উপহার হিসেবে দেশমকে বিশ্বকাপ শিরোপা দিতে চান ডেম্বেলে

আসন্ন বিশ্বকাপের পর ফ্রান্স জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়বেন দীর্ঘদিনের সফল কোচ দিদিয়ের দেশম। তার বিদায়ী মুহূর্তকে
  • আপলোড সময় : ৮ জুন ২০২৬, দুপুর ৩:১৩ সময়
  • আপডেট সময় : ৮ জুন ২০২৬, দুপুর ৩:১৩ সময়
বিদায়ী উপহার হিসেবে দেশমকে বিশ্বকাপ শিরোপা দিতে চান ডেম্বেলে

আসন্ন বিশ্বকাপের পর ফ্রান্স জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়বেন দীর্ঘদিনের সফল কোচ দিদিয়ের দেশম। তার বিদায়ী মুহূর্তকে স্মরণীয় করে তুলতে বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে চান ফরাসি তারকা ফরোয়ার্ড উসমান ডেম্বেলে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ডেম্বেলে বলেন, দেশম ফরাসি ফুটবলের ইতিহাসে অন্যতম সফল কোচ এবং তার অধীনে খেলতে পারা খেলোয়াড়দের জন্য গর্বের বিষয়। তিনি মনে করেন, কোচের শেষ টুর্নামেন্ট হওয়ায় দলের সবাই বিশেষভাবে অনুপ্রাণিত।


ডেম্বেলে জানান, কোচের বিদায়ের ঘোষণা দলের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি। বরং খেলোয়াড়রা চান বিশ্বকাপের ফাইনালে পৌঁছে শিরোপা জিতে তাকে স্মরণীয় বিদায় উপহার দিতে। ফরাসি এই ফরোয়ার্ড বলেন, দেশম সবসময় খেলোয়াড়দের প্রতি আস্থা রাখেন এবং প্রতিটি ম্যাচের পর তাদের উৎসাহ ও অনুপ্রেরণা দেন। ব্যক্তিগত ক্যারিয়ারেও কোচের অবদান উল্লেখযোগ্য বলেও মন্তব্য করেন তিনি।


বিশ্বকাপে ফ্রান্সকে অন্যতম শিরোপাপ্রত্যাশী হিসেবে বিবেচনা করা হলেও ডেম্বেলের মতে, মাঠের খেলায় কাগুজে হিসাব খুব একটা কাজে আসে না। তার ভাষায়, ম্যাচ শুরু হলে সবাই সমান অবস্থানে থাকে এবং তখন ফল নির্ধারণ করে পারফরম্যান্স ও মনোযোগ। ২০১৮ সালে দেশমের অধীনে বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। ২০২২ সালেও দলটি ফাইনালে উঠেছিল। এবার সেই সফল অধ্যায়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে কোচকে আরেকটি বিশ্বকাপ উপহার দেওয়ার স্বপ্ন দেখছেন ফরাসি ফুটবলাররা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল?

ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল?