ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩

সৌদিতে সাড়ে ৭ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে হাজার হাজার প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির
  • আপলোড সময় : ৮ জুন ২০২৬, দুপুর ১০:২৮ সময়
  • আপডেট সময় : ৮ জুন ২০২৬, দুপুর ১০:২৮ সময়
সৌদিতে সাড়ে ৭ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে হাজার হাজার প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত দেশজুড়ে বিশেষ নিরাপত্তা অভিযানে মোট ৭ হাজার ৭৬০ জন প্রবাসীকে আটক করা হয়। এদের মধ্যে একটি বড় অংশকে ইতোমধ্যে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৪ হাজার ৬০ জন, সীমান্ত নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় ২ হাজার ৫৭৪ জন এবং শ্রম আইন লঙ্ঘনের কারণে ১ হাজার ১২৬ জন রয়েছেন। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার সময় আরও ১ হাজার ১৮৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ইথিওপিয়ার নাগরিক রয়েছে, পাশাপাশি ইয়েমেন ও অন্যান্য দেশের নাগরিকও আছেন। একই সময়ে অবৈধভাবে দেশত্যাগের চেষ্টা এবং অবৈধ অভিবাসীদের সহায়তার অভিযোগেও কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানানো হয়।


স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই সপ্তাহে ৪ হাজার ৬৯০ জনকে নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে। পাশাপাশি হাজারো মানুষকে ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য তাদের দূতাবাসে পাঠানো হয়েছে এবং অনেকে চূড়ান্ত বহিষ্কারের প্রক্রিয়ায় রয়েছেন। বর্তমানে আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ২০ হাজারের বেশি প্রবাসী আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সৌদি কর্তৃপক্ষ আরও জানায়, অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টার শাস্তি হিসেবে দীর্ঘমেয়াদি কারাদণ্ড ও বড় অঙ্কের জরিমানার বিধান রয়েছে এবং এ বিষয়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?