ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠালেই আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ ‘আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই’ অন্তর্বর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে জোর করে স্লোগান দেওয়ানোর চেষ্টা, বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ: নাসীরুদ্দীন পাটওয়ারী বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা ইতালিতে বাঁধনের ওপর হামলার নিন্দা জানালেন ছাত্রদল সভাপতি জুলাই আন্দোলনে স্বামীর মৃত্যুর সাক্ষ্য দেওয়ায় মেয়েকে ধর্ষণ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী

আর্জেন্টিনার জার্সি পরে আসলে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়ে ‘বিপাকে’ আইনজীবী

বাংলাদেশ বার কাউন্সিল এক আইনজীবীর বিরুদ্ধে পেশাগত শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেছে। নোটিশে বলা
  • আপলোড সময় : ৮ জুন ২০২৬, দুপুর ১০:২০ সময়
  • আপডেট সময় : ৮ জুন ২০২৬, দুপুর ১০:২০ সময়
আর্জেন্টিনার জার্সি পরে আসলে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়ে ‘বিপাকে’ আইনজীবী

বাংলাদেশ বার কাউন্সিল এক আইনজীবীর বিরুদ্ধে পেশাগত শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেছে। নোটিশে বলা হয়েছে, ওই আইনজীবী তার চেম্বারে আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি পরে মক্কেলদের সেবা দিয়েছেন এবং বিশ্বকাপকে কেন্দ্র করে আইনি ফিতে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছেন—যা পেশাগত আচরণবিধির পরিপন্থী বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থা।


বার কাউন্সিলের মতে, আইন পেশা একটি মর্যাদাপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ সেবা, যেখানে কোনো ধরনের বাণিজ্যিক প্রচারণা, ডিসকাউন্ট অফার বা ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের মাধ্যমে প্রচার চালানো গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় পেশাগত শৃঙ্খলা ভঙ্গ এবং আইনজীবী সনদের অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। নোটিশে সংশ্লিষ্ট আইনজীবীকে ৭ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে, কেন তার সনদ স্থগিত বা বাতিল করা হবে না।


বার কাউন্সিল আরও জানিয়েছে, পূর্বেও তাকে সতর্ক করা হয়েছিল, তবে সেই নির্দেশনা উপেক্ষা করে একই ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ায় এবার কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এ ঘটনায় আইনজীবী পেশার নৈতিকতা ও পেশাগত সীমারেখা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের