ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩

‘ক্ষেপণাস্ত্র ছুড়েছেন, যথেষ্ট হয়েছে, এবার টেবিলে আসুন’

উত্তর ইসরায়েলে কৌশলগত সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর
  • আপলোড সময় : ৮ জুন ২০২৬, দুপুর ১০:১৭ সময়
  • আপডেট সময় : ৮ জুন ২০২৬, দুপুর ১০:১৭ সময়
‘ক্ষেপণাস্ত্র ছুড়েছেন, যথেষ্ট হয়েছে, এবার টেবিলে আসুন’

উত্তর ইসরায়েলে কৌশলগত সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এর পরই সংঘাত নিয়ন্ত্রণে কূটনৈতিক উদ্যোগ জোরদার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি ইরানকে সরাসরি আহ্বান জানান, যুদ্ধংদেহী অবস্থান থেকে সরে এসে আলোচনার টেবিলে ফিরতে হবে। তার মতে, চলমান সহিংসতা কোনোভাবেই আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় সহায়ক নয়।


ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে সংশ্লিষ্ট পক্ষগুলো এবং আগামী কয়েক দিনের মধ্যেই একটি সমঝোতা সম্ভব হতে পারে। এর আগে লেবাননের বৈরুত অঞ্চলে ইসরায়েলি বিমান হামলার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যার জবাব হিসেবেই ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে দাবি করা হয়।


ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। অন্যদিকে ইরান বলছে, এটি ছিল পূর্ববর্তী হামলার প্রতিক্রিয়া এবং ভবিষ্যতে আরও কঠোর জবাব দেওয়ার ইঙ্গিতও দিয়েছে তারা। এদিকে দুই পক্ষের পাল্টাপাল্টি হুঁশিয়ারি এবং সামরিক তৎপরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশ্লেষকদের মতে, কূটনৈতিক উদ্যোগ সফল না হলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?